রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ

আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হলো ২ হাজার ৩৩২ টাকা। নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে বাজারে কার্যকর হবে। বুধবার (১৪ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৭৬ হাজার ৩৪১ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৩ হাজার ১৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজাট ৪৪৪ টাকা ও সনাতন এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ১২০ টাকা। এর আগে গত ২৪ সেপ্টেম্বর স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। ওই সময় প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছিল ২ হাজার ৪৪৯ টাকা।
তবে সব ধরনের রূপার দাম অপরিবর্তিত থাকবে। ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম পড়বে এক হাজার ৫১৬ টাকা। ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার কিনতে লাগবে যথাক্রমে এক হাজার ৪৩৪ ও এক হাজার ২২৪ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার অলংকার আগের মতোই ৯৩৩ টাকা ভরি।

এদিকে আন্তর্জাতিক বাজারে ওঠানামায় অস্থির স্বর্ণের দরদাম। দৈনিক হাতবদলের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত কয়েক দিনে যেমন বড় উত্থানের পর ছোট পতনের মুখে পড়েছে স্বর্ণের দাম, তেমনি আবার বড় পতনের আগে একটু একটু করে উত্থান হয়েছে দামের।
এই পতনের মুখে পড়ার আগে গত ৯ অক্টোবর একদিনেই মূল্যবান এই ধাতুর দাম বাড়ে ৩৪ দশমিক ৫২ ডলার। ওই দিন প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় এক হাজার ৯২৯ দশমিক ৬৪ ডলারে। এর আগের দিনও (৮ অক্টোবর) বাজারে বিনিয়োগকারীদের চোখ ছিল আভিজাত্যের প্রতীক স্বর্ণের দিকে। ঊর্ধ্বমুখী প্রবণতায় এদিন দাম বাড়ে ৭ দশমিক ৬৯ ডলার, দাম উঠে এক হাজার ৮৯৫ দশমিক ১২ ডলারে। ৭ অক্টোবরও দাম বেড়েছে স্বর্ণের। এদিন এক হাজার ৮৭৮ দশমিক ৪০ ডলার থেকে উঠে যায় এক হাজার ৮৮৭ দশমিক ৭৩ ডলারে। তবে, এর আগের দিন অর্থাৎ ৬ অক্টোবর বড় ধরনের পতনের মুখে বিনিয়োগের এই নিরাপদ মাধ্যমটি। এদিন এক হাজার ৯১৩ দশমিক ১৩ ডলার থেকে পড়তে পড়তে এক হাজার ৮৭৮ দশমিক ৪০ ডলারে ঠেকে প্রতি আউন্স স্বর্ণের দাম।
স্বর্ণের দাম ওঠানামায় অস্থির থাকলেও মোটামুটি উত্থানের পথেই রয়েছে রুপা। ৯ অক্টোবরও এক আউন্স রুপার দাম বেড়েছে ১ দশমিক ২৭ ডলার। ৮ অক্টোবর দামের ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে ধাতুটি। এর আগে ৬ অক্টোবর প্রতি আউন্স রুপার সবশেষ দাম ২৩ দশমিক ১৮ ডলার থাকলেও পরের দিন বেশখানিক উঠে ৭ অক্টোবর দাঁড়ায় ২৩ দশমিক ৮১ ডলারে।
বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাংলাদেশ সময় রাত ১০টায় আগের দিনের চেয়ে ১২ ডলার বৃদ্ধি পেয়ে এক হাজার ৯০০ মার্কিন ডলারে গিয়ে দাঁড়ায়। আর রুপার দর আগের দিনের চেয়ে এক ডলার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় সাড়ে ২৪ ডলারে।
গত কয়েক মাস ধরে স্বর্ণের বাজার অস্থির। গত ৫ আগস্ট বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ডলার ছুঁয়ে যায়। তখনই জুয়েলার্স সমিতি দেশের বাজারে ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়। তাতে প্রতি ভরি স্বর্ণের দাম ৭৭ হাজার ২১৬ টাকায় দাঁড়ায়। এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু