বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ৩ জনকে অটক

নড়াইলে দশম শ্রেণি স্কুলছাত্রকে ছুরিকাঘাত তিন জনকে অটক। হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার। নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। আহত ইয়ামিন কবির (১৫) উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমাড়ী গ্রামের মোল্লা মনিরুজ্জামানের ছেলে। সে পরিবারের সঙ্গে লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি ভাড়া বাসায় থাকে।

স্কুলছাত্রের মামা মোল্লা রিপন হোসেন প্রথম আলোকে বলেন, ইয়ামিনের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। কে বা কারা, কী কারণে তার ওপর হামলা করেছে, তা পরিবার নিশ্চিত নয়। তবে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ইয়ামিনের বিরোধ হয়। সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এস এম হায়াতুজ্জামান বলেন, কী কারণে ইয়ামিনের ওপর হামলা হয়েছে, তা রোববার খতিয়ে দেখবেন তাঁরা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা বলেন, ওই ঘটনার পর রাতে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে নবম শ্রেণির এক ছাত্র হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি মোতাবেক হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। হামলার কারণ মোটামুটি পরিষ্কার। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী