শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় একই পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে জখম, দা’সহ জামাই আটক

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ছোটগাছা গ্রামে একই পরিবারের ৫ জন কে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক আহত করে ঐ বাড়ির জামাই। শনিবার রাত ৩ টার সময় ঘটনাসস্থল থেকে পুলিশ জামাই দেবাশীষ ঢালী (৩৫) কে দা সহ আটক করেছে। সে খুলনার ডুমুরিয়া উপজেলার খোরেরআবাদ গ্রামের জগদীশ ঢালির পুত্র।

স্থানীয় সাবেক ইউপি সদস্য পঙ্কজ রায় জানান, ৮/১০ বছর পূর্বে খুলনার ডুমুরিয়া উপজেলার খোরেরআবাদ গ্রামের জগদীশ ঢালির পুত্র দেবাশীষ ঢালির সাথে তালার ছোটগাছা পঞ্চরাম বাছাড়ের কন্যা পুস্প ঢালির সাথে বিবাহ হয়। তাদের বর্তমানে একটি সন্তান রয়েছে। বিবাহের পর থেকে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলতে থাকে। গত কয়েক দিন পূর্বে মেয়েকে জোর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয় তার স্বামী।

এদিকে স্ত্রীর অন্যের সাথে সম্পর্ক আছে সন্দেহের জের ধরে শনিবার রাতে জগদীশ ঢালীর পুত্র দেবাশিষ ঢালী রাত ১১ টার সময় গাছা বাজারে আসে। ভোর রাত ৩ টার দিকে বাড়িতে ঢুকে এক পর্যায়ে নিজের স্ত্রী পুস্প ঢালী (২২), শ্বশুর পঞ্চরাম বাছাড় (৫০), শাশুড়ী তপতি বাছাড়(৪২), দাদা শ্বশুর ভোলা নাথ বাছাড় (৭৫) ও বৈদ্যনাথ বাছাড় (৪০) কে গাছ কাটা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তাদের আতœচিৎকারে এলাকাবাসি এসে জামাই দেবাশিষ ঢালীকে বেধে ফেলে এবং পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্হল থেকে জামাই দেবাশিষ কে আটক করেছে।

আহতদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল সহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছে। এদিকে পঞ্চরাম বাছাড়ের শারিরিক অবস্থার অবনতি হলে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত ঐ এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।

একই রকম সংবাদ সমূহ

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত