শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পঞ্চগড়ের জলপাই যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে

দেশে জনগোষ্ঠী বৃদ্ধির সাথে সাথে বাড়ছে নানা চাহিদা। বেড়ে যাচ্ছে সব ধরনের কাঁচা পন্যেরও।

পঞ্চগড়ে এক সময় জলপাই সাধারনত যতুটুক দরকার সেটুকু পূরন করে পাড়া প্রতিবেশী বা স্বজনেরা গাছের জলপাই পেড়ে নিয়ে নিজের প্রয়োজনে আচার তৈরী করতো।

কেউ জলপাই নষ্ট করবে বা কাউকে বিনা প্রয়োজনে দিয়ে দিবে তেমনটি এখন আর নেই। এখন জলপাই গাছে জলপাই হলেই তা যত্ন সহকারে দেখেভাল রাখা হয়। কারণ দূরদুরান্তের ব্যবাসায়ীরা বাজারে এসে জলপাই কিনছে।

অপরদিকে ফরিয়া ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে গাছ চুক্তি নিয়ে জলপাই কিনছেন। আর সেই সব জলাপাই কিনছেন মোকামে পাঠানো ব্যবসায়ীরা। গত ৬ ডিসেম্বর ২০২০ রবিবার পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলায় জমাজমি কাজের জন্য সেটেলমেন্ট অফিসে রওনার প্রতিমুহুর্তে দেখা মিলে জলপাই কেনাবেচার হিড়িক অন্যদিকে পঞ্চগড় শহরের রৌশনাবাগ, কামাতপাড়াতেও জলপাইয়ের হিড়িক জমিয়েছেন পাইকারেরা।

এতে দেবীগঞ্জ উপজেলার জলপাই ব্যবসায়ী তরিকুলসহ পঞ্চগড়ের কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, এসব জলপাই ঢাকা, খুলনা, কুষ্টিয়া, যশোহর সহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়।

তারা বলেন, আমরা মোকামে পাঠাই। যদি কেউ খাওয়া বা আচার করার জন্য নিতে চায় তাদের কাছেও খুচরা বিক্রি করি। তবে বেশির ভাগ জলপাই আচার কোম্পানীর লোকজন কিনে নেয়। তবে এবারে গাছে ফলন কম হয়েছে বলে তারা জানান। বাজারে এখন প্রতিয়মান জলপাই বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫টাকা থেকে ২২টাকা পর্যন্ত। মণে বিক্রি হচ্ছে ২০০টাকা থেকে ৮৫০টাকা পর্যন্ত।

অন্যদিকে, তেঁতুলিয়া উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউপির কালদাসপাড়া গ্রামের জলপাই গাছের মালিক মো: আব্দুল জব্বার জানান, আমি গত বছরের তুলনায় এবার ২শত টাকা গাছ প্রতি বেশি দামে বিক্রি করতে পেরেছি। কেননা, পাইকাররা গ্রামে গ্রামে এসে জলপাই কিনতে আর তারই সুযোগ বুঝে আমরা বেশি দামে বিক্রি করার সুযোগ পাই।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল