সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরকীয়া: স্বামীকে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখে স্ত্রী

মুন্সীগঞ্জের পূর্ব শীলমন্দি গ্রামে হত্যার আড়াই মাস পর নিজ বাড়ির বান্না ঘরের মেঝের মাটি খুড়ে স্বামীর লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হত্যার দায় স্বীকার করা স্ত্রী এবং লাশ গুমে সহায়তাকারী এক যুবকে।

শুক্রবার বিকালে পুলিশ স্ত্রীর দেওয়া তথ্য মতে নিজ বাড়ির বান্নাঘরের মেঝের মাটি খুড়ে স্বামী আরাফাত মোল্লার লাশ উদ্ধার করে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর গত ২ মে সকাল ৯টার দিকে স্বামী আরাফাত হোসেনকে জবাই করে হত্যা করে স্ত্রী আকলিমা। হত্যার পর রাতে প্রতিবেশী রিয়াজ হোসেনের সহযোগিতা নিয়ে বসত ঘর লাগোয়া রান্না ঘরের মেঝে খুড়ে সেখানে লাশ মাটি চাপা দিয়ে রাখে। এরপর ১৫ মে মুন্সীগঞ্জ থানায় স্বামীর নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করে স্ত্রী আকলিমা বেগম। ৩০ মে একই থানায় তার স্বামীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার মামলা দায়ের করেন তিনি।

গ্রেফতারকৃত আকলিমার বরাত দিয়ে তিনি আরও জানান, আকলিমার স্বামীর সঙ্গে একটি মেয়ের পরকীয়া ছিল। সে কারণে স্বামী আকলিমার সঙ্গে খারাপ ব্যবহার করতো। এসব কারণে ক্ষুব্ধ হয়ে স্বামীকে হত্যা করে আকলিমা।

আবু বকর সিদ্দিক জানান, কয়েকদিন ধরেই আকলিমা বেগমের আচরণ সন্দেহজনক মনে হয় এলাকাবাসীর। নানাভাবে তাকে প্রশ্ন করা হলে এক পর্যায়ে একজনের কাছে গোপন রাখার শর্তে ঘটনা স্বীকার করে। তিনি স্বীকারোক্তি মোবাইলে গোপনে রেকর্ড করে ফেলে। পরে এটি মুন্সীগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ শুক্রবার আকলিমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে শুক্রবার বিকালে তার দেখানো স্থান থেকে গলিত লাশ উদ্ধার করে।

এই হত্যাকাণ্ডের দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেছে স্বজন ও এলাকাবাসী। আরাফাত মোল্লার দুই ছেলে দুই মেয়ে রয়েছে। এর মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী