বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিবহন ধর্মঘটে বেনাপোলে আটকা পড়েছে শতশত পাসপোর্ট যাত্রী

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘটের ফলে বেনাপোলে আটকা পড়েছেন শত শত পাসপোর্ট যাত্রী।

ধর্মঘটের কারণে বেনাপোল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে না যাওয়ায় ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা বেনাপোলে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন তারা। অনেকে রিকশা ভ্যানে করে চলে যাচ্ছেন আত্মীয়-স্বজনদের বাড়ি। আবার অনেকে পরিবহন অফিস ও আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন।

ভারত ফেরত যাত্রীরা বলেন, ‘গণপরিবহন না থাকায় চরম সমস্যায় পড়েছেন তারা। কতদিন এখানে আটকে থাকতে হবে তা নিয়েও শঙ্কিত তারা।

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে যশোরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভায় অনির্দিষ্ট কালের জন্যে ধর্মঘটের ডাক দেওয়া হয়। সভায় তারা জানান, ডিজেল প্রতি লিটার ১৫ টাকা বাড়ানো পরিবহন সেক্টরকে ক্ষতিগ্রস্ত করবে।

করোনার প্রকোপ কমে এলেও সাধারণ মানুষের জীবন যাত্রা এখনও স্বাভাবিক হয়নি। ফলে অধিকাংশ মানুষের আয় কমে গেছে। এমন পরিস্থিতিতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোয় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে গেছে। বিষয়টি অতিদ্রুত সমাধানে সংশ্লিষ্টরা ব্যবস্থা গ্রহণ করবে এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান