রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পর্যায়ক্রমে মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণের পরিকল্পনা করছে সরকার। পর্যায়ক্রমে মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেমিনার কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক সেমিনারে এ কথা জানান তিনি।

অনুষ্ঠানে লিখিত প্রবন্ধ উপস্থান করেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাজিদুল ইসলাম।

শিক্ষা উপমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা। সে লক্ষ্যে বর্তমান শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, এ মাস থেকেই নতুন প্রতিষ্ঠান এমপিওর কাজ শুরু হবে।

উপমন্ত্রী বলেন, পাশের হার কেন কমছে সেটার কারণ তো শিক্ষক নন। শিক্ষকের যদি আয় রোজগার, গৃহে শান্তি না থাকে তাহলে তিনি সঠিকভাবেও শিক্ষা দিতে পারবেন না। তাদের মানোন্নয়নে যেখানে অনুন্নত বা শহরাঞ্চলের বাইরে, যেখানে নারী শিক্ষার জন্য বিশেষ বিনিয়োগের প্রয়োজন, যেখানে প্রতিষ্ঠানিক উন্নয়নের প্রয়োজন সেখানে সরকার পদক্ষেপ নিচ্ছে।

নওফেল বলেন, শেখ হাসিনার সরকার শুধু অবকাঠামোগত উন্নয়ন দেখে না তিনি দেখেন মানুষের সুষম অধিকার নিশ্চিত হলো কি না। সেটাই সত্যিকারের উন্নয়ন।

আবারো বড় আকারে এমপিও আবেদন চলছে জানিয়ে তিনি বলেন, এখন যতটুকু সম্ভব সকলকে আমরা চেষ্টা করবো এমপিওর কাঠামোর মধ্যে আনার। আগের যেসব কিছু ত্রুটি-বিচ্যু্তি ছিলো সেগুলো আমরা সংশোধন করছি।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের উপরই একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে। বিএনপি সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।

আওয়ামী লীগ এই নেতা বলেন, তিনি শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা ও মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, শিক্ষাবান্ধব শেখ হাসিনা সরকার ১৬ হাজার প্রাথমিক বিদ্যালয়, ৩৩০টি কলেজ, ৩২০টি হাইস্কুল, ৪৫০০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে ইতিহাসের মাইলফলক স্থাপন করেছেন।

মাহবুব উল আলম হানিফ শিক্ষকদেরকে অপরাজনীতি থেকে দূরে থাকার আহবান জানান।

অনুষ্ঠানে সাবেক সচিব জনাব নজরুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মশিউর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আবদুস সালাম ও মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য নিন্মোক্ত আট দফা প্রস্তাবনা পেশ করা হয়। দাবিগুলো হলো-

এক. শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সরকারি-বেসরকারি, এমপিও-ননএমপিও বৈষম্য দ্রুততার সাথে নিরসন করে অভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।

দুই. বর্তমান বাস্তবতা ও স্পর্শকাতরতা দূরীকরণার্থে বেসরকারি শিক্ষকদের জন্য সরকারি অনুরূপ বাড়ী ভাড়া ও উৎসব ভাতা নিশ্চিত করা।

তিন. শ্রেণিকক্ষকে আরও আকর্ষণীয়, মনোগ্রাহী করার জন্য শিক্ষকদের আধুনিক তথ্য প্রযুক্তি ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ নিশ্চিতকরণ।

চার. শিক্ষকরা জাতি নির্মাণের কারিগর, অন্যান্য পেশার চেয়ে আলাদা। কাজেই তাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল নির্ধারণ করা।

পাঁচ. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাজনৈতিক বিবেচনার উর্ধ্বে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী ও স্বচ্ছ মনের ব্যক্তিদের নিয়ে অন্তর্ভূক্তকরণ।

ছয়. শিক্ষার যাবতীয় নীতিনির্ধারণের সকল স্তরে শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ।

সাত. চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী তথ্য প্রযুক্তি নির্ভর বৈশ্বিক দক্ষতা সম্পন্ন মানব সম্পদ তৈরি করা।

আট. বিশ্বসমাজ, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সম্যক ধারণা ও বাস্তব জ্ঞান অর্জনে সমৃদ্ধ টেকসই শিক্ষাব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে একটি আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর নতুন ও উদ্যমী প্রজন্ম সৃষ্টির জন্য ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ করা।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী