বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘যতোটুকু সম্ভব সকলকে চেষ্টা করবো এমপিওর মধ্যে আনা’

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেমিনার কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক সেমিনারে এ কথা জানান তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আবারও বড় আকারে এমপিও আবেদন নিতে যাচ্ছি। যতোটুকু সম্ভব সকলকে আমরা চেষ্টা করবো এমপিওর কাঠামোর মধ্যে আনা।

তিনি আরও বলেন, আগের কিছু ত্রুটি-বিচ্যু্ত ছিলো সেগুলোকে আমরা সংশোধন করেছি। আমরা চেষ্টা করছি, যে সমস্ত প্রতিষ্ঠান শহরাঞ্চলের বাইরে অনেক ক্ষেত্রে বা বেশ কিছু ক্ষেত্রে পিছিয়ে আছে, পাশের হার কম তাদের মনোন্নয়ন করা।

পাশের হার কমার কারণ শিক্ষক নন মন্তব্য করে নওফেল বলেন, পাশের হার কেন কমছে সেটার কারণ তো শিক্ষক নন। শিক্ষকের যদি আয় রোজগার, গৃহে শান্তি না থাকে তাহলে তিনি সঠিকভাবে শিক্ষা দিতে পারবেন না। তাদের মনোন্নয়নে যেখানে অনুন্নত বা শহরাঞ্চলের বাইরে, যেখানে নারী শিক্ষার জন্য বিশেষ বিনিয়োগের প্রয়োজন, যেখানে প্রাতিষ্ঠানিক উন্নয়নের প্রয়োজন সেখানে সরকার পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার শুধু অবকাঠামোগত উন্নয়ন দেখে না তিনি দেখেন মানুষের সুষম অধিকার নিশ্চিত হলো কি না। সেটাই সত্যিকারের উন্নয়ন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী