বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় আহাদ গাজীর বিরুদ্ধে পাম্প থেকে তেল সংগ্রহ করে বাইরে বেশি দামে বিক্রির অভিযোগ

সাতক্ষীরার পাটকেলঘাটায় মজুমদার তেল পাম্পকে কেন্দ্র করে সিন্ডিকেট কার্যক্রমের অভিযোগ উঠেছে। পাটকেলঘাটা বলফিল্ডের দায়পাড়া গ্রামের রফিকুল গাজীর ছেলে আহাদ গাজী নামে এক ব্যক্তি, যাকে স্থানীয়রা ছাত্রলীগের সাবেক কর্মী ও বর্তমানে যুব জামায়াতের উগ্র কর্মী হিসেবে দাবি করছেন, তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। অভিযুক্ত আহাদ ৩/৪ জনের একটা সিন্ডিকেট গ্রুপ তৈরী করে এই অপকর্মে জড়িত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহাদের নেতৃত্বে একটি সিন্ডিকেট কিছুদিন ধরে পাম্প থেকে তেল সংগ্রহ করে বাইক ও বোতলের মাধ্যমে বাইরে বেশি দামে বিক্রি করছে। এতে সাধারণ ভোক্তারা ন্যায্য মূল্যে তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন।

অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটের সদস্যরা প্রকাশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে এলাকাজুড়ে এক ধরনের আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। সাংবাদিকদের সাথেও আহাদ খারাপ ব্যবহার ও হুমকি প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়াও, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় আহাদ অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে স্থানীয়দের বিভিন্নভাবে হয়রানি করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি যুব জামায়াতের নাম ব্যবহার করে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

এলাকাবাসীর প্রশ্ন, একাধিক গুরুতর অভিযোগ থাকার পরও কেন আহাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অদৃশ্য কোনো কারণে তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে ধারণা করছেন অনেকেই।
এ বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

পাটকেলঘাটা থানার তদন্ত ওসি জাহিদ বলেন, অভিযোগ পেয়েই অভিযুক্ত আহাদ গাজী কে দ্রুত তেল পাম্প থেকে বের করে দেন। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা ঠিক রাখতে আমরা সব সময় বদ্ধপরিকর। তেল বিক্রির অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ