রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় কাঁচা মরিচ বিক্রি ৬০০ টাকা কেজি দরে

সাতক্ষীরার সবচেয়ে বড় খুচরা ও পাইকারি বাজার পাটকেলঘাটা বাজার। ব্যবসায়ীরা শনিবার সকালে বাজারটিতে ৬০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করেছেন। বাজারের ব্যবসায়ীরা জানান আগের দিন প্রতিকেজি কাঁচা মরিচ সাড়ে ৪০০ টাকা ছিল।

কোরবানির ঈদকে পুজি করে হঠাৎ করে কাঁচা মরিচের রেকর্ড দাম বেড়েছে। সরবরাহ সংকটের অজুহাতে ক্রেতাদের কাছ থেকে কয়েকগুণ বেশি টাকা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।

শনিবার বাজারে বাজার করতে যান পাটকেলঘাটার বাসিন্দা ডাঃ আব্দুল ওয়াজেদ কচি। তিনি কাঁচা মরিচ কিনতে গিয়ে রীতিমতো আঁতকে ওঠেন। তিনি বলেন, আমি আধাকেজি কাঁচা মরিচ কিনতে বাজারে এসেছি। এখন দেখি দাম ৬০০ টাকা কেজি। তাই বাধ্য হয়ে ১২০ টাকায় ২০০ গ্রাম কাঁচা মরিচ কিনলাম। তিনি আরও বলেন সরকার যদি বাজার মনিটরিং ব্যবস্থা চালু রাখতো তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকতো।

পাটকেলঘাটা বাজারের কাচামাল ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, বাজারে কাঁচা মরিচের সরবরাহ একেবারে কম। এখন পাইকারি খুচরা একই রেট। ৬০০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে কাঁচা মরিচ। একইভাবে আশপাশে খলিষখালী দলুয়া মৌলবীবাজার কুমিরা বাজারে ৬০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি করছেন আড়তদার ব্যবসায়ীরা।

তবে গ্রাম এলাকার বাজারগুলোতে ৭০০/৮০০ টাকা কেজি দরে কাচামরিচ বিক্রি হচ্ছে বলে জানালেন ক্রেতারা। পাটকেলঘাটা বাজারের বড় ব্যবসায়ী মানিক পাল জানান কযেকদিনের বৃষ্টিতে মরিচ ক্ষেতে পানি জমে থাকায় গাছ মরে গেছে, যে কারনে বাজারে সরবরাহ কমেগেছে। ভারত থেকে কাচামরিচ আমদানি চালু করলে দাম কিছুটা কমবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক