বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আগরদাঁড়ীর কয়রাবিলে বিশাল ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নের হরিশপুর
কয়রাবিল মাঠে বিশাল ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ জুলাই) বিকেলে সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের হরিশপুর কয়ারবিল মাঠে মো.
আব্দুস সবুর এর নেতৃত্বে হরিশপুর ও চুপড়িয়া যুব সংঘের আয়োজনে আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর। সেলক্ষ্যে শহরের সেবা গ্রামে পৌছে দিতে গ্রামাঞ্চলে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে ও বিনোদন দেয়ার জন্যই ঘোড়া দৌড় আয়োজকদেরকে ধন্যবাদ জানান এমপি রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ
মাহফুজুর রহমান, বাঁশদহা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. মফিজুর রহমান, শিবপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, সদর
উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাষ্টার মো. রেজাউল করিম, রাজশাহী ইউনির্ভাসিটির সহকারি রেজিষ্টার (প্রশাসন) মো. আজিজুল হক ডেভিড, আওয়ামী লীগ নেতা মো. আমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. কামরুল ইসলাম, শেখ সাহেদ, মো. আবু জাফর, মো. সাইদুজ্জামান, মো. আশারুল ইসলাম আশা, মো. মুকুল হোসেন, মো. মাসুদ রানা, মো. আবুল হাসান, মো. হিলাল হোসেন, মো. শাহাজান আলী, মো. আসাদুজ্জামান প্রমুখ।

দীর্ঘ দিন পরে ঘোড় দৌড় দেখতে হাজার হাজার মানুষ ভীড় করেন কয়ারবিল মাঠে। হরিশপুর কয়ারবিল মাঠে বসে গ্রামীণ মেলা। দীর্ঘ দিন পরে ঘোড়ার দৌড় দেখতে
সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আবাল-বৃদ্ধ বনিতা ছুটে আসেন। দুপুর থেকেই ১৫ হাজারেরও বেশি মানুষ ভিড় করেন সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের হরিশপুর কয়ারবিল ফসল শূন্য মাঠে। সবার দৃষ্টি ঘোড়ার দৌড়ের দিকে ও আগ্রহ ছিল ব্যাপক।

নারী-শিশু-বৃদ্ধ সব বয়সের মানুষের মিলন মেলায় পরিণিত হয়। প্রতিযোগিতায় অংশনেয় ১২টি ঘোড়া। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হয় ১টি গরু, ২য় পুরস্কার ১টি ছাগল, ৩য় পুরস্কার
১ রাইসকুকার, ৪র্থ পুরস্কার দেওয়া হয় ১টি মোবাইল সেট এবং অংশগ্রহণকারী সকল ঘোড়া ওয়ালাদের দেওয়া হয় সান্তনা পুরস্কার। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে ও বিনোদন দেয়ার জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তুজুলপুর জেসি মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী