বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘পাঠকের মুখপত্রে রূপান্তরিত হয়েছে দেশ রুপান্তর’ সাতক্ষীরায় প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচকরা

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, বিজ্ঞানী, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাহিত্যিক, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা সাতক্ষীরা সাংবাদিক ঐক্য মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ছুটে আসেন দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানাতে।

শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জাতীয় পার্টির সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক নেতা শেখ আজহার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, জেলা নাগরিক কমিটি’র সভাপতি আনিসুর রহিম, কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি এড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ পরমাণুু কৃষি গবেষণা ইন্সটিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের জেলা সদস্য সচিব আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, জেলা আওয়ামীলীগ নেতা ডা. সুব্রত ঘোষ, যমুনা টিভি’র রাজীব আহসান।

আলোচকরা বলেন, ‘পাঠকের ভালবাসায় আর পত্রিকা সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমে দিনে দিনে পাঠকেরই মুখপত্রে রূপান্তরিত হয়েছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। প্রচন্ড বেগবান গতিতে এগিয়ে চলার এ সময়কে সাথে নিয়ে পরিণত পত্রিকাটিকে আরও জনগনের পত্রিকায় রূপান্তরিত করা এখন সময়ের দাবি।’

পাঠকের প্রতি ও সততার প্রতি দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন আলোচকরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে, ফুলেল শুভেচ্ছা, মিষ্টিমুখে ও মধ্যহ্নভোজে সমগ্র আয়োজন ছিল মনোমুগ্ধকর।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী