শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাঠদানে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র দেখানোয় বরখাস্ত বেলজিয়ামের শিক্ষক

ফ্রান্সের স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটির হত্যাকাণ্ডের বিষয় আলোচনা করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র দেখানোর অভিযোগে বেলজিয়ামের এক স্কুলশিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

দেশটির রাজধানী ব্রাসেলসের মোলেনবিক এলাকার একটি স্কুলে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে গতকাল এ খবর জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, স্যামুয়েল প্যাটির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করতে গিয়ে ওই শিক্ষক ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদোতে প্রকাশিত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্রগুলোর একটি শিক্ষার্থীদের দেখাচ্ছিলেন। ওই শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১১ বছরের মধ্যে।

মোলেনবিক মেয়রের এক মুখপাত্র জানিয়েছেন, ওই শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ তিনি অশ্লীল চিত্র শিক্ষার্থীদের দেখিয়েছেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছাড়া অন্য কোনো ব্যক্তিকে নিয়ে এ ধরনের চিত্র প্রদর্শন করলেও একই ব্যবস্থা নেওয়া হতো। এ ঘটনার শুরুতেই শিক্ষার্থীদের অভিভাবকরা ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করছিলেন।ফ্রান্সের রাজধানী প্যারিসে গত ১৬ অক্টোবর মহানবীকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র ব্যবহার করে ক্লাসে পাঠদান করা ইতিহাসের শিক্ষক স্যামুয়েল প্যাটির শিরশ্ছেদ করেন এক চেচেন যুবক।

এ ঘটনায় উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে লড়াই করতে এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি বলেছিলেন, ‘ফ্রান্স ব্যঙ্গচিত্র ত্যাগ করবে না।’ ম্যাক্রোঁর এ ধরনের বক্তব্যের পরই মুসলিম বিশ্বে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল