শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পানিতে তলিয়ে গেছে গ্রাম : আশাশুনিতে ইটের তৈরি কবরে দাফন হলো যুবকের

সাতক্ষীরায় আশাশুনিতে মাহমুদুল হাসান (৩৪) নামের এক যুবককে ইটের তৈরি কবরে সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যায় আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসি জানান, ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে জেলার কলারোয়া উপজেলায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার ভোরে স্ট্রোকে তিনি মারা যান। মরদেহ বাড়িতে নিয়ে আসলে দাফন নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় স্বজনদের। গোটাগ্রাম পানিতে তলিয়ে রয়েছে। কোথাও একটু মাটি নেই। পরে ভাটার টানে পানি কমে রাস্তার ধারে একটু মাটি জেগে উঠলে সেখানে ইট দিয়ে কবরের আদলে ঘর তৈরি করে সেখানে তাকে দাফন করা হয়।

মাহমুদুল হাসানের বাবা শহিদুল ইসলাম বলেন, ইয়াস দূর্যোগের কারণে এলাকার বাড়িঘরসহ কবরস্থানে বুকসমান পানি। লাশ দাফনের জন্য কোনো জমিন নেই। পরে রাস্তার ধারে একটু মাটি জেগে উঠলে সেখানে ইট দিয়ে কবরের আদলে ঘর করে তাকে তার মধ্যে সমাহিত করা হয়।

এ বিষয়ে প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে পানিতে ভেসে যায় আশাশুনির প্রতাপনগরের বিস্তীর্ণ জনপদ। নদনদী এলাকায় শুকনো মাটির অভাবে ভেঙে যাওয়া বাঁধগুলো পরিপূর্ণ সংস্কার করা যায়নি। এ অবস্থায় গ্রামগুলোতে জোয়ার ভাটা বিদ্যমান। নদীর পানির সঙ্গে একাকার হয়ে যাওয়ায় গ্রামের প্রতিটি বাড়িতে অথৈই পানি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুলবিস্তারিত পড়ুন

  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা