শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পানি সম্পদ সচিব ও ডিসির সাথে আশাশুনি সদর চেয়ারম্যানের মতবিনিময়

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে সদর ইউনিয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহনের আবেদন জানান হয়।

সাতক্ষীরা জেলার বেতনা, মরিচ্চাপ ও পাখিমারা বিলে জলাবদ্ধতা নিরসনসহ পোল্ডার ব্যবস্থাপনা ও পানি সম্পদ উন্নয়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা সম্পন্ন হওয়ার পর আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি আশাশুনির দয়ারঘাট থেকে উত্তর বলাবাড়িয়া পর্যন্ত টেকসই বেড়ী বাঁধ নির্মান, আশাশুনি সদরে সাপ্তাহিক হাটের জন্য পানি উন্নয়ন বোর্ডের এরিয়া করা জায়গার ভিতরে কিছু অংশে স্থায়ীভাবে হাট বসানোর ব্যবস্থা করা, শ্রীকলস ¯øুইস গেট হতে চক বাউশুলী খাল, গুতিয়াখালী খাল খনন, মানিকখালী ¯øুইস গেট নির্মান এবং গেট হতে উপজেলা অফিস পাড়া পর্যন্ত খাল খনন করার ব্যাপারে যুক্তিতর্ক তুলে ধরে বাস্তবায়নের আবেদন জানান চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) অসীম বরণ চক্রবর্ত্তী।

সার্বিক বিষয় নিয়ে কথা শেষে মাননীয় পানি সম্পদ সচিব প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করে আশ্বস্থ করেন। এসময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাহেব আলি, ইউপি সদস্য শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল