সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় মেধাবী ছাত্রকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক মেধাবী ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে লাথি মেরে মৃত্যু নিশ্চিত মনে করে রাস্তায় ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। ২১ সেপ্টেম্বর ভুক্তভোগী ওই ছাত্রের বাড়ির সামনের ইটসোলিং রাস্তায় এ ঘটনা ঘটে।
ঢাকা মাইলস্টোন কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহনে আগ্রহী জখমী শামীম দক্ষিণ মিঠাখালী গ্রামের সৌদিপ্রবাসী মোস্তাফা মুন্সীর পুত্র।

স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম এ রেফার্ড করেন বলে জানা গেছে।

জানা গেছে, দক্ষিণ মিঠাখালী গ্রামের করিম মুন্সী, ডালিম, হালিম, ইউনুস ও মালেক মুন্সী কলেজ ছাত্র শামীম ওরফে বাবুকে হত্যার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ওৎ পেতে থাকা ২০/২৫ জন দুর্বৃত্ত বাড়ির সামনের ইট সোলিং রাস্তায় ওই ছাত্রের গতিরোধ করে ঘটনার তারিখ ও সময় মাটির নিচে লুকিয়ে রাখা ৪ খানা রামদা, ৫টি লোহার পাইপ, ১টি বাংলা দাও, ১০/১২টি সাইজ করা লাঠি বের করে তাকে কুপিয়ে ও পিটিয়ে মাটিতে ফেলে রাখে এবং লাথি মেরে মৃত্যু নিশ্চিত মনে করে উল্লাস করে।

এ সময় স্বজনরা এগিয়ে আসলে তাদের ওপরও উপুর্যুপরি হামলা চালিয়ে দুর্বৃত্তায়ন ঘটায় ওই ভূমিদস্যুরা। স্বজনদের মধ্যে আহত শাহিনের জ্ঞান ফিরলেও জ্ঞান ফেরেনি সাবিনা বেগমের। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম থেকে ঢাকায় নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্হানীয়রা।

এদিকে ছেলে শামিককে রক্ষা করতে যেয়ে দুর্বৃত্তদের মারধরের শিকার হওয়া রোকেয়া বেগম জানান, ভূমিদস্যু করিম মুন্সী আমার চুল ধরে টেনে রাস্তার বাহিরে ফেলে দেয় এবং আমার গলায় থাকা ১ ভরি ওজনের ১টি স্বর্নের চেইন নিয়ে যায়।

তিনি আরও জানান, ডালিম ও ইউনুসের সাথে ডাকাত ও জলদস্যুদের সাথে যোগসাজশ রয়েছে। বিগত ১০ বছরে আমাদের কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা নিয়েছে। এ বছর চাঁদা দিতে অপারাগতা প্রকাশ করায় ১০ বছরের ক্রয় সূত্রে দখলীয় জমিতে চাষ ও রোপন করতে দিচ্ছে না। এবারে চাঁদা না দেওয়ায় আমার ছেলেকে মেরে ফেলারও হুমকি দিয়েছিল ওই দুর্বৃত্তরা।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আঃ হক জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।দ্রুত আসমীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক