মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর মোকসুদার রহমানকে গ্রেফতার করেছে পুুলিশ। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে আদিতমারি উপজেলার মহিষাশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে এ বিষয়টি ধামাচাপা দিতে সহায়তাকারী গ্রাম্য মাতব্বর মনছুর আলীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আদিতমারি থানার ওসি মোক্তারুল ইসলাম।

পুলিশ জানান, মোকসুদার রহমানের ছেলে অটোচালক হাবিবুর রহমান তিন মাস আগে প্রতিবেশী এক মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকে নববধূ শ্বশুর বাড়িতেই অবস্থান করেন। স্বামী দিনের বেলায় অটো চালাতে বাহিরে থাকে। তার শাশুড়িও অন্যের বাড়িতে কাজে যাওয়ার সুবাদে শ্বশুর মোকসুদার রহমান বাড়িতে থাকে।

গত সপ্তাহে নববধূ জ্বরে আক্রান্ত হলে ওষুধ এনে দেন শ্বশুর মোকসুদার। এ সময় নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন তিনি। পরের দিনও শ্বশুর তাকে কু-প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে নববধূকে মারপিট করে ধর্ষণ করে শ্বশুর মোকসুদার।

এভাবে সপ্তাহ ধরে লাগাতার ধর্ষণের শিকার নববধূ বিষয়টি তার স্বামী ও শাশুড়িকে জানায়।
গত শুক্রবার (৩ নভেম্বর) দিনে অটোরিকশা নিয়ে বাইরে গিয়ে কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে নিজ চোখে বাবার অপকর্ম দেখতে পান ছেলে। এরপর বাবার ওপর ক্ষিপ্ত হন ছেলে হাবিবুর রহমান। বাবাকে ধাওয়া করেও আটক করতে পারেননি।

বিষয়টি নিয়ে বাবা-ছেলের মধ্যে পুনরায় কথাকাটাকাটি হলে নিজ বাড়িতে প্রকাশ্যে বিষপানে আত্নহত্যার চেষ্টা চালায় অটোচালক হাবিবুর রহমান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিত নববধূ জানান, বাড়িতে কেউ না থাকায় প্রথম দিন ঘুমন্ত অবস্থায় শ্বশুর তাকে ধর্ষণ করে। দ্বিতীয় দিন বাধা দেয়ায় চোখে কিল-ঘুষি মেরে আহত করে ধর্ষণ করে। এভাবে ৭ দিন লাগাতার ধর্ষণ করে।

তিনি বলেন, বিষয়টি স্বামী ও শাশুড়িকে জানিয়েছি। তারা প্রথমে বিশ্বাস করেনি। শেষ দিন স্বামী নিজেই দেখেছেন। এই ক্ষোভে স্বামী বিষপানে আত্নহত্যার চেষ্টা করেছে। আমি লম্পট শ্বশুরের বিচার দাবি করছি। এ ঘটনার পর থেকে বাড়িতে তালা দিয়ে পালিয়েছেন মোকসুদার রহমান।

নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, লম্পট মোকসুদার রহমান অনেক মেয়ের এমন সর্বনাশ করেছে। একাধিক গ্রাম্য বিচারে তাকে সতর্ক করা হলেও তার চরিত্রের কোনো সংশোধন হয়নি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মূল আসামিসহ তাকে সহায়তাকারী অপর একজনকে গ্রেফতার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী