বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশ সদস্যদের প্রতি সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান আইজিপির

দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

ঈদের দিন সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডস্থ পুলিশ ভবনে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি। দুই পর্বের এ আয়োজনের প্রথম পর্বে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশ সদস্য এবং দ্বিতীয় পর্বে এএসপি থেকে তদূর্ধ্ব পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আইজিপি বলেন, আমরা সবাই যদি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারতাম তাহলে ভালো হতো।

কিন্তু দেশের জনগণের ঈদ উদযাপন নির্বিঘ্ন করার জন্য আমরা পরিবারের সঙ্গে ঈদ করতে পারিনি। এ চ্যালেঞ্জ নিয়েই আমরা চাকরিতে এসেছি। আমাদের চাকরিটা শুধু চাকরি নয়। এজন্য এবারের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগে আমাদের ট্যাগ লাইন হল ‘চাকরি নয়, সেবা’।

তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দেশপ্রেম গুরুত্বপূর্ণ। পুলিশ সদস্যদের সেবার মানসিকতা নিয়ে দেশ, রাষ্ট্র ও দেশের নাগরিকগণের জন্য কাজ করতে হবে।

আইজিপি বলেন, শান্তিকালীন সময়ে যুদ্ধ করে পুলিশ; আর যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনী। পুলিশ যুদ্ধ করে দেশবিরোধী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে।

যুদ্ধ করলে প্রাণহানি ঘটতে পারে। দেশপ্রেম না থাকলে যুদ্ধ করা যায় না। দেশপ্রেম ছাড়া দেশ আগায় না, সমাজ আগায় না, সভ্যতা আগায় না।
ঈদ উদযাপনে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, এবারের ঈদে যাত্রা ভালো ছিল, তেমন কোনো সমস্যা হয়নি। তিনি এজন্য হাইওয়ে, শিল্প ও জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

আইজিপি নিজ হাতে পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দেন। বাহিনী প্রধানের এ ধরনের আন্তরিক ঔদার্যে পুলিশ সদস্যরা অভিভূত হয়ে পড়েন। তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী