শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিবন্ধীদের চাহিদার অনুযায়ী সেবারমান বাড়ানো হচ্ছে : রুহুল হক এমপি

সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য, অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক বলেছেন, এলাকভিত্তিক তালিকা করে প্রতিবন্ধীদের চাহিদা মোতাবেক সেবা প্রদানের উদ্দ্যোগ নেওয়া হয়েছে। যাতে করে প্রতিবন্ধী মানুষদের মুলধারার সাথে তাল মেলানো যায়। সমাজের স্বাভাবিক মানুষের মত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা কোন মানুষের বোঝা হবে না। কারন একটা পরিবারের প্রতিবন্ধী শিশু লালন পালন তাদের জন্য খুবই চ্যালেঞ্জ সৃষ্টি করে। তাই প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের আলাদা আলাদা বিশেষ প্রতিভা রয়েছে যা চিহ্নিত করে সে মোতাবেক সেবার আওতায় আনতে সরকার কাজ করছে। তিনি আরো বলেন, আমার সরাসরি বর্তমান সরকার শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সাথে প্রতিবন্ধী মানুষের নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। প্রধানমন্ত্রী ও তার মেয়ে প্রতিবন্ধীদের বিষয়ে খুবই আন্তরিক। প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, চাকুরি সহ নানা ক্ষেত্রে সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক ধন্যবাদ দিয়ে আরো বলেন, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বিনাবেতনে প্রতিবন্ধীদের শিক্ষা প্রদান করে যাচ্ছে যা অত্যান্ত মহত কাজ। কারন সাধারণ শিক্ষার্থীদের তুলনায় প্রতিবন্ধীদের শিক্ষা প্রদান অত্যান্ত চ্যালেঞ্জিং কাজ। তার পরেও যে ভাবে তারা সমাজের অবদান রেখে চলেছেন তাদের বিষয়টি অবশ্যই সরকার বিবেচনা করবেন। শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার পরিবেশ সৃষ্টির জন্য বিদ্যালয়ের পরিধি বাড়াতে আরো জমি বরাদ্ধ ও এমপিওভূক্ত করার জন্য যা যা করার দরকার তিনি করবেন বলেও প্রতিশ্রæতি ব্যাক্ত করেন। এছাড়া প্রশাসনের সার্বিক সহযোগীতায় বিদ্যালয়টি মডেল হিসাবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন তিনি।

রবিবার (৪ ডিসেম্বর) নলতার এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবসের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি।

আলোচনা সভায় বিদ্যালয়ের দাতা সদস্য ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।

স্বাগত বক্তব্য দেন এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য ইব্রাহিম খলিল, এম.জে.এফ প্রতিষ্ঠাকালীন সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন।

এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষক শাহ আলম সিদ্দিক শাহিনের পরিচালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু খালেক, নলতা এসডিএফ’র পরিচালক আশরাফুল ইসলাম, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, এম.জে.এফ’র কোষাধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহর আলী, এমজেএফ’র সাবেক সভাপতি মাসুমা সেরমিজ, বীরমুক্তিযোদ্ধা বাশারাত হোসেন, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, শিক্ষক আরিফ হোসেন, উম্মে শাখওয়া শারমিন রানী, রহিমা খাতুন, সাদ্দাম হোসেন সহ প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল