শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিবেশী দেশ উন্নত না হলে ভারত উন্নত হবে না: হর্ষ বর্ধন শ্রিংলা

প্রতিবেশী দেশ উন্নত না হলে ভারত উন্নত হবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বুধবার সেন্ট স্টিফেন কলেজে ইয়ং লিডার নেইবারহুড ফার্স্ট ফেলোশিপ প্রোগ্রামে স্বাগত বক্তৃতা দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব। সেখানে শ্রিংলা এ মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শ্রিংলার পুরো বক্তব্য প্রকাশ করা হয়েছে।

নেইবারহুড ফার্স্ট ফেলোশিপ প্রোগ্রামে অংশ নিয়েছে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার ২১ শিক্ষার্থী।

বক্তৃতায় হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‌‘আমাদের প্রতিবেশী দেশগুলো এগিয়ে গেলে ভারতও এগিয়ে যাবে। আমরা দুটি বিষয়ে অগ্রাধিকার দিচ্ছি; আমাদের প্রতিবেশী দেশ ও তরুণ প্রজন্মে। আমাদের পরের প্রজন্মের জন্য আরও ভালো ভবিষ্যত নির্মাণই আমাদের লক্ষ্য।’

শ্রিংলা বলেন, ‘যারা আগামীতে নেতৃত্ব দিবে আমরা তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই। কারণ আজকে আমরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি তা আগামীতে আরও জটিল হতে পারে। আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই একে অপরের প্রতিবেশী। আমাদের মধ্যে ভৌগলিক সীমানা রয়েছে।’

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‌‘ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর স্বার্থই সবার আগে। আমরা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। কারণ আমরা সবাই পরবর্তী প্রজন্মের জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। ভারতের সমৃদ্ধি ও উন্নয়ন প্রতিবেশী দেশগুলোর সাথেই জড়িয়ে আছে। কারণে প্রতিবেশী দেশ উন্নত না হলে ভারত উন্নত হবে না।’

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন