বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিরক্ষামন্ত্রীর পর এবার পদত্যাগ করলেন আরেক শীর্ষ কর্মকর্তা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নীতি-বিষয়ক শীর্ষ কর্মকর্তা জেমস অ্যান্ডারসন পদত্যাগ করেছেন। দেশটির প্রতিরক্ষা দপ্তরের দুজন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার পদত্যাগ করেন অ্যান্ডারসন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ কথা জানায়। নির্বাচনে হারের পর প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে মার্ক এসপারকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পরদিনই গতকাল মঙ্গলবার অ্যান্ডারসন পদত্যাগ করলেন।

অ্যান্ডারসন নিজ থেকেই পদত্যাগ করেছেন নাকি পদত্যাগে বাধ্য হয়েছেন তা নিশ্চিত করে জানা যায়নি। তিনি প্রতিরক্ষা দপ্তরের পলিসি বিভাগের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জন রডকে গত ফেব্রুয়ারি মাসে বরখাস্ত করেন ট্রাম্প। বিভিন্ন বিষয়ে ট্রাম্পের সঙ্গে বিস্তর মত পার্থক্যের জেরে জন রড বরখাস্ত হন। তার স্থলেই দায়িত্ব পালন করছিলেন অ্যান্ডারসন।

একই দিন দেশটির বিচার বিভাগের নির্বাচনসংক্রান্ত অপরাধবিষয়ক শীর্ষ আইনজীবী রিচার্ড পিলগারও পদত্যাগ করেন বলে জানা গেছে। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার প্রেসিডেন্ট নির্বাচনে কথিত ভোট জালিয়াতি তদন্তের আদেশ দিলে প্রতিবাদে রিচার্ড পিলগার পদত্যাগ করেন।

এর আগে মার্কিন সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গত সোমবার যখন ডোনাল্ড ট্রাম্প টুইটবার্তায় প্রতিরক্ষামন্ত্রী এসপারকে বরখাস্তের ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে ঢুকতে দেখা যায় নতুন প্রতিরক্ষামন্ত্রী মিলারকে।

যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সাবেক এ কর্মকর্তা এর আগে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদে কাজ করেন। এর পর তাকে কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান করা হয়। ট্রাম্প প্রশাসনের শেষদিকে এসে অল্প কিছুদিনের জন্য পেলেন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব। তবে তিনিও যে শেষ পর্যন্ত থাকবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ট্রাম্প তার চার বছরের মেয়াদকালে অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও উপদেষ্টাকে বরখাস্ত করেছেন। তার প্রশাসনের অনেকে পদত্যাগ করেছেন বা পদত্যাগে বাধ্য হয়েছেন। গত ৩ নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছেন ট্রাম্প। জয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থীর জো বাইডেন।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা