রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমজান” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ম রমজান বৃহষ্পতিবার (৩০ শে মার্চ) বিকালে ব্যাংক ভবনে সাতক্ষীরা শাখার এসভিপি ও শাখা প্রধান মুহাঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী শিক্ষাবিদ মাওলানা আব্দুল খায়ের। শাখা ব্যবস্থাপকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া ইফতার মাহফিল বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুফতি আখতারুজ্জামান, সমাজ সেবা অফিসার শহিদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান। অনুষ্ঠানে শাখার কর্মকর্তা, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

“সার্বজনীন কল্যাণে মাহে রমজান” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচক বলেন, রমজান একটি সার্বজনীন কল্যাণ মূলক মাস। এ মাসের মতো উন্নত মাস আর নেই। এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে সবাইকে তাকওয়া অর্জন করতে হবে। বিশেষ করে সুদ মুক্ত ব্যাংকিং ধারার প্রবর্তক ইসলামী ব্যাংক শরিয়াহ প্রতিপালনের মাধ্যমে দেশের জনগণকে ইসলামের একটি মহাপাপ থেকে রক্ষা করে যাচ্ছে। সুদের অভিশাপ থেকে জাতিকে রক্ষা করার জন্য এ ব্যাংক মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে।

ব্যাংকটির ৪০তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে সারা দেশে ন্যায় সাতক্ষীরা জেলায় ব্যাংটির সকল শাখায় এক যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমজান” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন