শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেম প্রত্যাখ্যান করায় বান্ধবীকে পরিবারের সামনেই গলা কেটে খুন! যুবককে মৃত্যুদণ্ডের আদেশ

প্রেম প্রত্যাখ্যান করেছিল বান্ধবী গ্রীষ্মা বেকারিয়া। সেটা সহ্য করতে পারেনি বছর কুড়ির ফেনিল গয়ানী। বান্ধবীকে ডেকে তাঁর বাড়ির কাছেই পরিবার এবং পড়শিদের সামনেই গলার নলি কেটে খুন করে ফেনিল। এ বছরের ১২ ফেব্রুয়ারির ঘটনা।

গুজরাতের সুরতের কামরেজের বাসিন্দা গ্রীষ্মাকে প্রেম নিবেদন করেছিল তাঁরই বন্ধু ফেনিল। এ নিয়ে বার বার গ্রীষ্মাকে উত্যক্ত করত বলেও দাবি তাঁর পরিবারের। কিন্তু গ্রীষ্মা প্রতি বারই সেই প্রস্তাব ফিরিয়ে দেন। আর সেই ক্ষোভই গিয়ে পড়ে গ্রীষ্মার উপর। শুক্রবার সেই মামলার শুনানি ছিল সুরতের জেলা দায়রা আদালতে।

আদালত এই ঘটনাকে ‘দুর্লভ থেকে দুর্লভতর’ বলে আখ্যা দেয়। শুধু তাই নয়, ২৬/১১-র ঘটনায় পাকিস্তানি জঙ্গি আজমল কসাবের সঙ্গে তুলনা করে ফেনিলকে মৃত্যুদণ্ডের সাজা দেন বিচারক। আদালতের রায়ের পর গ্রীষ্মার বাবা নন্দনাল বেকারিয়া বলেন, “এই রায় সমাজে একটা কড়া বার্তা দিল যে, এ ধরনের অপরাধ করলে দোষীদের কোনও ভাবেই রেহাই দেওয়া হবে না। যত দ্রুত সম্ভব আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই।”

নন্দলাল জানান, তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য গ্রীষ্মাকে বার বার চাপ দিত ফেনিল। সর্বক্ষণ গ্রীষ্মাকে ছায়ার মতো অনুসরণ করত। মেয়ের থেকে দূরে থাকার পরামর্শও দেওয়া হয়েছিল ফেনিলকে। কিন্তু তার পরেও সে শুনত না। ১২ ফেব্রুয়ারি পরিবারের সকলের সামনে গ্রীষ্মার উপর হামলা চালায়। বার বার ফেনিলকে অনুরোধ করা হয়েছিল সে যেন কোনও রকম ক্ষতি না করে। কিন্তু নির্মম ভাবে সকলের সামনে মেয়েকে হত্যা করে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা