রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্লাস্টিকের ব্যাগে করে এলপিজি গ্যাস ক্রয়-বিক্রয় করছে পাকিস্তান

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দুই ব্যক্তি। তাদের হাতে বড় কয়েকটি প্লাস্টিকের ব্যাগ। সেগুলো ভর্তি করা হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি দিয়ে। দেখে মনে হচ্ছে যেন বড় গ্যাস বেলুন হাতে নিয়ে হাঁটছেন তারা।

চরম অর্থনৈতিক সংকটে গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম ও ঘাটতির কারণে প্লাস্টিকের ব্যাগে করে এলপিজি গ্যাস ক্রয়-বিক্রয় করছে পাকিস্তানিরা। খবর: ডয়চেভেলে।

জানা যায়, ওই ব্যাগগুলো ভরে আনা হচ্ছে গ্যাস সরবরাহকারীদের কাছ থেকে। ব্যাগ থেকে যেন গ্যাস না বের হয়ে যায়, সে জন্য সেটির মুখে লাগানো হয়েছে নজেল ও ভাল্‌ভ। পরে ওই গ্যাস চুলায় বা অন্য কাজে ব্যবহার করা হয়। একটি ব্যাগে তিন থেকে চার কেজি গ্যাস ভরা যায়। গ্যাস ভরতে সময় লাগে প্রায় এক ঘণ্টা।

এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানান, এই ব্যাগগুলোতে গ্যাস ভরলে বিস্ফোরণ হতে পারে এমন আশঙ্কা আছে। এমন কোনো ঘটনা ঘটেছে বলে তিনি শোনেননি।

তবে তিনি আরও জানান, ওই ঘটনা যদি সত্যও হয়, তাহলেও তাদের মতো দরিদ্রদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। কারণ সিলিন্ডারের অনেক দাম।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী