বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ

‌কিশোরগঞ্জের পাকু‌ন্দিয়ায় আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবসে শহীদ মিনা‌রে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে পাকু‌ন্দিয়া সরকা‌রি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রেণু অভিযোগ করে বলেন, সোহরাব সাহেব পূর্ব পরিকল্পিতভাবে তার লোকজনকে নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রতিপক্ষের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা করেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে এডভোকেট সোহরাব উদ্দিন বলেন, আমরা হাজারো মানুষ নিয়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিতে গিয়েছি। মারামার করার জন্য নয়। শহীদ মিনারে ফুল দিতে যাবার সময় প্রতিপক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে তিনি অভিযোগ করেন।

খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।

এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক ছ‌ড়িয়ে পড়ে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা