শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বই উৎসবে কলারোয়ার বিভিন্ন ইউনিয়নে স্কুলে স্কুলে বিনামূল্যে বই বিতরণ

নতুন বছরের প্রথম দিনে দেশব্যাপী বই উৎসবের অংশ হিসেবে কলারোয়ার বিভিন্ন ইউনিয়নের স্কুলে স্কুলে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

করোনায় স্বাস্থঝুঁকির কথা বিবেচনা করে স্কুলে স্কুলে শিশু শ্রেণী থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে বই বিতরণ করা হয়।

শুক্রবার (১জানুয়ারী) নতুন বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের নতুন বই দেয়া শুরু হয়েছে।

বিভিন্ন ইউনিয়নের স্কুল গুলো ঘুরে দেখা গেছে, নতুন বইয়ের উৎসব চলছে। তবে করোনা ভাইরাসের কথা বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা হিসেবে স্কুল গেটে করোনা সচেতনতার ব্যানার দিয়েছে, স্কুল গেটে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানি। সেই সাথে বই বিতরণ করা হচ্ছে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে।

প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এবার মাধ্যমিক পর্যায়ে প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য ৩ দিন করে সময় দেয়া হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণে ১২ দিন সময় দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো আলাদা আলাদাভাবে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণের ব্যবস্থা করেছে।

উপজেলার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার মন্ডল জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নতুন বছরের ১ম দিন বই তুলে দিতে হবে ছাত্রছাত্রীদের হাতে। আমরা শিক্ষকরা সেই নির্দেশ মতই বই বিতরণের কাজ করে যাচ্ছি।
তিনি আরা জানান, করোনা মহামারির কথা বিবেচনা করে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক বাধ্যতামুলক করা হয়েছে। সব দিক বিবেচনা করে ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন বই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ