সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বকশীগঞ্জে আবুল কাশেম দুলা খুনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি

জামালপুরের বকশীগঞ্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক আবুল কাশেম খুন হওয়ার ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পরিবার সহ এলাকাবাসী।

বর্বরোচিত এই খুনের ঘটনায় পুরো এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে দিবালোকে এমন জঘন্য খুনের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এই খুনের পর শোকে বিহŸল হয়ে পড়েছে খুন হওয়া আবুল কাশেম দুলার পরিবার।

বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনার দিন মামলার প্রধান আসামী সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু সহ ৬ জনকে গ্রেপ্তার করলেও বাকি আসামীদের এখনো গ্রেপ্তার করতে পারে নি।

খুন হওয়া আবুল কাশেম দুলার বৃদ্ধ বাবা আব্দুর রেজ্জাকও আসামীদের আক্রমণের শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

খুন হওয়া পরিবারের অভিযোগ, আলীরপাড়া গ্রামে অস্থীতিশীল পরিবেশ তৈরি করতে আসামীরা দীর্ঘদিন ধরে অপচেষ্টা করে যাচ্ছেন। তারা এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি করে ফায়দা লুটার চেষ্টায় লিপ্ত রয়েছেন। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন নির্মমভাবে খুন করা হয় আবুল কাশেম দুলাকে।

এলাকাবাসীর ধারণা এই জঘন্য খুনের বিচার না হলে আসামী ও অপরাধীরা ভবিষ্যতে আরও অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়বে। এই খুনের সঙ্গে জড়িত যেই হোক না কেন অবিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে কঠিন বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও নিরীহ গ্রামবাসী।

তাই দ্রæত দুলা খুনের মামলার সকল আসামী ও জড়িতদের গ্রেপ্তার করার জোর দাবি এলাকাবাসীর।
উল্লেখ্য গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে মোটরসাইকেলের চাপায় ছাগল আহত হওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের (টেঁটা) দেশীয় অস্ত্রের আঘাতে আবুল কাশেম দুলা (৫০) নিহত হন।

দুলা খুনের ঘটনায় ওই দিনই আলীরপাড়া গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু ও তার ভাই মোস্তাফিজুর রহমান বিপ্লব সহ ৬ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল নিহতের ছোট ভাই রেজাউল করিম বাদী হয়ে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুকে প্রধান আসামী করে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে থানায় একটি খুনের মামলা দায়ের করেন।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, দুলা খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়