শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বন্ধ হয়ে গেল ম্যাংগো স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে গত ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়। চালুর ১১ দিন পর ট্রেনটিতে আম পরিবহণ বন্ধ করা হয়েছে।
শনিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করে রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আল মামুন বলেন, আজ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনে আর আম পরিবহণ করা হবে না।

সর্বশেষ ২৩ জুন এই স্টেশন থেকে ট্রেনটিতে ৩ হাজার ১৮৫ কেজি আম পরিবহন করা হয়। তিনি আরো বলেন, রহনপুর রেল স্টেশন থেকে মোট ২৯ হাজার ৫৪৩ কেজি আম পরিবহণ করা হয়েছে। এখান থেকে রাজস্ব আয় হয়েছে ৩৮ হাজার ৯৬১ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে চলতি বছর ৪৫ হাজার ৬২৪ কেজি আম পরিবহণ করেছে ম্যাংগো স্পেশাল ট্রেন। এখান থেকে আয় হয়েছে ৬১ হাজার ৪৬৯ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ বলেন, তৃতীয় বারের মতো গত ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হয়।
সর্বশেষ ২৩ জুন এই ট্রেনটি আম পরিবহণ করে। ২৪ জুন থেকে এ ট্রেনটি আর চলবে না বলে আমাদের জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান