বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন সহ প্রতিষ্ঠানের রালী অনুষ্ঠিত

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দিনে আশাশুনিতে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ উপলক্ষে র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে।

আশাশুনি উপজেলা প্রশাসন ঃ সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আশাশুনিতে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে উপজেলা প্রশাসন। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকা ঘুরে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের নেতৃত্বে র‌্যালীতে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার ভ‚মি) শাহীন সুলতানা, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হান্নান, নির্বাচন অফিসার সিকদার কামরুজ্জামান, আরডিও বিশ্বজিৎ কুমার ঘোষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ। এছাড়া টিভির মাধ্যমে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার প্রচার করা হয়।

আশাশুনি সরকারি কলেজ ঃ “স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন” উপলক্ষে আশাশুনি সরকারি কলেজ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। পদ্মাসেতু উদ্বোধনের আনন্দ ভাগাভাগি করে নিতে সারা দেশের ন্যায় কলেজে দিন ব্যাপী নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। যার মধ্যে আনন্দ র‌্যালী, বড় পর্দায় ছাত্র শিক্ষকদের মাঝে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান স¤প্রচার ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের নেতৃত্বে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি সমূহে অংশগ্রহণ করে।

কেন্দ্রীয় মৎস্যজীবি সমিতির মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি আ’লীগের বর্ষিয়ান নেতা ও জাতীয় মৎস্যজীবি সমিতির নব নির্বাচিত মহাসচিব রফিকুল ইসলাম মোল্যাকে জেলা মৎস্যজীবি সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। শনিবার সকালে আশাশুনি মৎস্যজীবি সমিতি কার্যালয়ে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সাতক্ষীরা জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি প্রবীন ও অভিজ্ঞ সংগঠক রফিকুল ইসলাম মোল্যা সম্প্রতি কেন্দ্রীয় কমিটির মহা সচিব নির্বাচিত হয়েছেন। তাকে অভ্যার্থনা জ্ঞাপন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের লক্ষ্যে জেলা কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মোখলেছুর রহমান, গণেশ বর্মণ, শিবপদ মন্ডল, সাধারণ সম্পাদক রবীন মন্ডল, সাংগঠনিক সম্পাদক নিতাই ঢালী, আশাশুনি উপজেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কালিগঞ্জ সাধারণ সম্পাদক গোবিন্দ সরনকার, সহ-সভাপতি সাধন চন্দ্র হালদার, দেবহাটা সাধারণ সম্পাদক ল²ণ চন্দ্র রায়, শ্যামনগর সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি আমির হোসেন, কোষাধ্যক্ষ আঃ সামাদ, আশাশুনি কমিটির বিধান মন্ডল, সুবোধ মন্ডল, মুকুন্দ মন্ডল প্রমুখ তাকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর