রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বরের বাড়িতে বিয়ে করতে এলেন কনে

প্রচলিত নিয়ম ভেঙে এবার বরের বাড়িতে বিয়ে সম্পন্ন করতে গেলেন কনে। ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন সম্পন্ন হয় বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে। কনের বাড়ি শৈলকুপা উপজেলা পরিষদের কলোনিতে। কনে সংস্কৃতিকর্মী ইতি সেলিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবহন ড্রাইভার আব্দুল কাদেরের কন্যা।

বর দীপ্ত টিভির কৃষি বিভাগের সাংবাদিক এমএ মালেক শান্ত লস্কর মনোহরপুর গ্রামের সামছুদ্দিন লস্করের ছেলে। বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানান কনে ইতি সেলিনা। কনেযাত্রীর মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা লিজা, এসিল্যান্ড বনি আমিন, কনের বাবা আব্দুল কাদেরসহ ৪০ থেকে ৫০ জন।

নিজ বাড়িতে কনের অপেক্ষায় বর এমএ মালেক শান্ত লস্কর।

কনে ইতি সেলিনা জানান, তাদের বিয়েটি পারিবারিকভাবে অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পুরুষশাসিত সমাজ থেকে মেয়েরা যাতে বেরিয়ে আসতে পারে সেজন্য তিনি কনের বাড়িতে নয়; বরের বাড়িতে কনেযাত্রী নিয়ে বিয়ে করতে এসেছেন।

কনের বাবা আব্দুল কাদের বলেন, বরের বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে কনেযাত্রী হিসাবে তিনিসহ তার পরিবারের সদস্যরা এসেছেন। ব্যতিক্রমী এ বিয়েতে আসতে পেরে আমি অত্যন্ত খুশি।

ব্যতিক্রমী এ বিয়ে নিয়ে বর এমএ মালেক শান্ত লস্কর বলেন, প্রচলিত নিয়ম ভেঙে কনে এসেছেন তাদের বাড়িতে বিয়ে করতে। এই বিয়ে দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হয়েছে। কনে তার পূর্বপরিচিত। ৫ লাখ টাকার দেনমোহরে এ বিয়ে সম্পন্ন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফতেমা লিজা বলেন, ব্যতিক্রমী এ বিয়ের কনে ইতি সেলিনা তার পরিবহন ড্রাইভারের কন্যা। বিয়ের অনুষ্ঠানে কনেযাত্রী হিসাবে আমিও উপস্থিত ছিলাম।

একই রকম সংবাদ সমূহ

দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশই রোগীর পকেট থেকে আসে: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশে স্বাস্থ্যসেবার ব্যয়ের বড় অংশই রোগীদের নিজস্ব অর্থে বহন করতে হয় বলেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে আগামী আগস্টের শেষবিস্তারিত পড়ুন

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

দীর্ঘ প্রায় দুই বছর স্থগিত থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসাবিস্তারিত পড়ুন

  • দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর
  • এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
  • জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী