শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : মিলার

বাংলাদেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চায় বলেই সংশ্লিষ্ট সবার সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ অব্যাহত রাখছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
নির্দিষ্ট কোন রাজনৈতিক দলকে ওয়াশিংটন সমর্থন করে না বলে আবারও নিজেদের অবস্থান জানিয়েছেন তিনি।

সোমবার (২০ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিক ফজল আনসারী অভিযোগের প্রেক্ষিতে এসব কথা জানান মিলার।

তিনি বলেন, আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেইনি। বাংলাদেশের জনগণ যা চায়, আমরাও সেটিই চাই। আর তা হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। শান্তিপূর্ণভাবে যেন নির্বাচন হয়। আমরা সরকার, বিরোধী দল ও সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করে যাবো।

মুশফিক ফজল আনসারী অভিযোগ করেন, বাংলাদেশের ক্ষমতাসীনরা একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। এ পরিস্থিতিতে আসন্ন নির্বাচন বন্ধ করতে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কি-না?

সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীরের এক প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা,বিস্তারিত পড়ুন

  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি