শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ বছরে পদার্পণ

ইতিহাসের বাঁক পরিবর্তনে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভাষা আন্দোলন দিয়ে শুরু, এরপর বাঙালির ন্যায্যতা অর্জনে পালন করেছে অগ্রণী ভূমিকা। পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ। গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭২ পেরিয়ে ৭৩ বছরে পদার্পণ করল।

বঙ্গবন্ধু বলেছিলেন, তারুণ্যই পারে অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিতে। আর বাংলাদেশ ছাত্রলীগ সেই তারুণ্যের প্রতীক। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে গঠন করেন ছাত্রলীগ। উপমহাদেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের হাত ধরেই রচিত হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন ৫৪’র যুক্তফ্রন্ট ৬২’র শিক্ষা আন্দোলন ৬৬’র ৬ দফা ৬৯-এর গণ-অভ্যুত্থানসহ বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধ।

এত অর্জনের ছাত্রলীগ গত দুই দশকে কিছুটা কি ম্লান? সেই প্রশ্ন কোথাও কোথাও উঁকি দিলেও করোনা মহামারিতে আশার আলো দেখিয়েছেন ছাত্রলীগের অনেক কর্মী, দাঁড়িয়েছেন মানবতার পাশে।

ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগ কর্মী বলেন, করোনা শুরু থেকে ১২১ দিন শহরের ভাসমান মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছি।

সংগঠনটি অতিক্রম করছে তার প্রতিষ্ঠার ৭২ বছর আর পা দিচ্ছে ৭৩-এ। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনেকটা ঢিলেঢালা আর স্বাস্থ্যবিধি মেনে করার কথা জানায় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব। তবে প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে কিছুটা অপ্রাপ্তির কথাও জানান তারা।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, অসাম্প্রদায়িকতাকে প্রতিহত করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্য বাংলাদেশ ছাত্রলীগের।

ছাত্রলীগের সাধারণ সম্পাদ লেখক ভট্টচার্য বলেন, করোনার কারণে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শিথিল করা হয়েছে। শুধু একটি আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকবেন।

ছাত্রলীগের সোনালি অর্জন ফিরিয়ে আনতে দলীর শৃঙ্খলার গুরুত্ব দিয়ে সংগঠনের সাবেক নেতারা বলেন, দলের ছোটখাটো ত্রুটির কারণে পুরো ঐতিহ্য ম্লান হওয়ার নয়।

পানিসম্পদ উপমন্ত্রী ও সাবেক ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম বলেন, আদর্শিক কর্মী, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার প্রশ্নে আপসহীন হতে হবে। একই সঙ্গে শিক্ষা, শান্তি প্রগতির প্রশ্নে আপসহীন হতে হবে।

অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ছাত্রলীগের অগ্রণী ভূমিকার পরামর্শ সাবেক নেতাদের।

একই রকম সংবাদ সমূহ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের বিষয়ে সংসদে দেওয়া বক্তব্যে স্থানীয় মানুষের সঙ্গেবিস্তারিত পড়ুন

আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন

মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ নিরসনে সমঝোতার জন্য সংসদ সদস্য ওবিস্তারিত পড়ুন

  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান