রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্য নিহত

কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন র‌্যাব-১৫ এর সদস্য ল্যান্স নায়েক তরিকুল ইসলাম। আহত হয়েছেন র‌্যাবের অপর সদস্য এ এস আই কাউসার।

সোমবার (০৪ জানুয়ারি) সকালে মোটরসাইকেল যোগে কুুতুপালং যাওয়ার পথে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ জানান, কক্সবাজার থেকে টেকনাফমুখি ট্রাকের সঙ্গে হোয়াইক্যং থেকে উখিয়ার কুতুপালংগামী একটি মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে র‌্যাবের ২ সদস্য আহত হন। আহতদের মধ্যে একজনকে হাসাপাতালে নেয়া হলেও অপরজন মারা যান।

এদিকে, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। পালিয়ে গেছে ট্রাকের চালক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশ ইনচার্জ।

কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, হোয়াইক্যংয়ে র‌্যাবের অস্থায়ী কার্যালয় থেকে উখিয়ায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। তাদের মধ্যে মোটরসাইকেলে যাওয়া র‌্যাব সদস্য ল্যান্স নায়েক তরিকুল ইসলাম ও এএসআই কাউসারকে ট্রাক ধাক্কায় দেয়। এতে ল্যান্স নায়েক তরিকুল ইসলাম মারা যান। অপর সদস্য কাউসারকে পাঠানো হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক