রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবুল হাসান আর নেই! দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ার বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওঃ আবুল হাসান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন্)

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯:২৪ মিনিটে রাজধানীর ঢাকা হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় রেফার করেন সামেকে’র চিকিৎসকেরা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী পুত্র কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনে তিনি দীর্ঘদিন বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সহ সুপার ও সুপারিন্টেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর স্থানীয় হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রথম,বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় এবং মরহুমের বাড়িতে তৃতীয় এবং শেষ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অসংখ্য আলেমের উস্তাদ মাওলানা আবুল হাসানের মৃত্যুতে সহকর্মী শিক্ষকবৃন্দ-ছাত্র-ছাত্রীবৃন্দ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এছাড়াও তার মৃত্যুতে কলারোয়া উপজেলা প্রশাসন,কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসা কতৃপক্ষ,কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসা কতৃপক্ষ, সীমান্ত প্রেসক্লাব কতৃপক্ষ,হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কতৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত