শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগঁআচড়ায় রাস্তার পাশ থেকে নবজাতক কন্যা শিশু উদ্ধার

যশোরের শার্শার বাগঁআচড়ায় একদিনের সদ্য নবজাতক এক শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগঁআচড়া পল্লীবিদুৎ অফিসের সামনে রাজ্জাক কলুর মিলের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সদ্য নবজাতক বাচ্চাটি কন্যা সন্তান।

সুত্র মতে জানা যায়, বুধবার রাতে কে বা কারা নবজাতক শিশুটি ফেলে রেখে যায়। সকালে রাস্থার পাশে চায়ের দোকানদার দেখতে পায় সদ্য নবজাতক একটি শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছে। শিশুটিকে জীবিত উদ্ধার করে পুলিশ কে খবর দেয়।

ঘটোনাস্থলে পুলিশ যেয়ে বাচ্চাটি নিরাপদ পরিচর্যা করার জন্য চায়ের দোকানদার বাবুল কে লিখিত নিয়ে তার কাছে হস্থান্তর করা হয়।

এ ঘটনা মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী শিশুটিকে একনজর দেখার জন্য ভিড় জমাতে থাকেন।

বাগঁআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) উত্তম কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং নবজাতক শিশুটির বিষয় খোঁজ খবর নিয়েছি। তার জন্মদাত্রীর সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।

তিনি আরো জানান, চায়ের দোকানদার বাবলু প্রথমে শিশুটিকে কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পায়। সে তখন হাত পা ছুড়ে খেলা করছিলো। বাবলু শিশুটিকে দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে বাবলু শিশুটির লালন পালনের দায়ীত্ব নিতে চান। শিশুটি এখন চায়ের দোকানদার বাবলুর স্ত্রীর হেফাজতে রয়েছে।
উৎসুক এলাকাবাসী শিশুটিকে একনজর দেখার জন্য বাবলুর বাড়ীতে ভীড় জমাচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, মধ্যরাত থেকে ভোর অবধী ঐ স্থানে বেশ কিছু কুকুরের হাঁক ডাক তারা শুনতে পান। তাদের ধারনা কে বা কারা শিশুটিকে ফেলে যাওয়ার পর থেকে কুকুর গুলো শিশুটির পাহারায় ছিলো।
এখনো পর্যন্ত শিশুটির কোনো অভিভাবকের সন্ধান মেলেনি।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি