রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৩ আগস্ট, ২০২০

মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অব্যাহত রয়েছে।

প্রাণঘাতী করোনা মোকাবেলায় মানবতা আর দায়িত্ববোধের অপূর্ব সমন্বয়ের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে করোনা যুদ্ধ জয়ের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সিএমএইচসহ মেডিক্যাল কোরের সকল সদস্যগণ প্রথম সারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় ১৩ আগস্ট (বৃহস্পতিবার) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় ১১১ জন পুরুষ, ১৩০ জন নারী এবং ১৭ জন শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ২ জন স্থানীয় চিকিৎসকের সমন্বয়ে গঠিত দল।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অসহায়, দুস্থ মানুষ এবং অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়।

এছাড়াও প্রায় প্রতিদিনই দেশের প্রত্যন্ত অঞ্চলে হত দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সেনাসদস্যরা।

পাশাপাশি স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার করতে প্রয়োজনীয় সচেতনতামূলক প্রচারণা, সত্যিকারের দুস্থ মানুষের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ বিতরণ, সরকারী সকল নির্দেশনা বাস্তবায়ন, গণপরিবহন মনিটারিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করা, অসহায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে, আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, অসহায় মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ এবং ঘর-বাড়ী মেরামতসহ নানামূখী জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী