রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় বাইপাস সড়ক নির্মাণ বন্ধের দাবিতে স্বার্থান্বেষী মহলের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সারা দেশে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে সরকার যখন বদ্ধ পরিকর, ঠিক সেই মূহুর্তে এটাকে পূজি করে ফাঁয়দা লুটতে ব্যাস্ত একটি স্বার্থান্বেষী মহল। এমনই চিত্র পাওয়া গেছে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকাতে।

সম্প্রতি যশোর টু সাতক্ষীরা প্রস্তাবিত ৬ লেনের একটি সড়ক বাস্তবায়নে সরকারি প্রজ্ঞাপন জারি হলে সরকারের বিভিন্ন সড়ক বাস্তবায়ন সংস্থা কার্যক্রম শুরু করে। তারই ফলশ্রুতিতে নাভারণ টু সাতক্ষীরা সড়কের জামতলা টু বেলতলা বাইপাস সড়ক নির্মান হবে শোনার পরপরই নড়েচড়ে বসে বাগআঁচড়া এলাকার কোটি কোটি টাকার ব্যাংক লোনধারী সুবিধাবাধী একটি মহল। মহলটি অল্প কিছু মানুষ ম্যানেজ করে বাইপাস সড়ক নির্মাণের বিরুধীতা করে মানববন্ধন সহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ শুরু করে।

নাম প্রকাশ না করার শর্তে, রাস্তা বাস্তবায়নকারী এক কর্মকর্তা কাছে সড়ক নির্মাণের বিভিন্ন বিষয় জানতে চাইলে ঐ কর্মকর্তা বলেন, সারা বিশ্ব যখন বৈশ্বিক মন্দার কবলে তখন সরকার উপায় খুজছে স্বল্প খরচে কিভাবে টেকসই রাস্তা নির্মাণ করা যায়। বাগআঁচড়া বাজারটি শার্শার একটি বড় বাজার এর উপর দিয়ে ৬ লেন রাস্তা বাস্তবায়নে জমি অধিগ্রহণ করতে কয়েক হাজার কোটি টাকার খরচের সম্ভাবনা রয়েছে।

তাছাড়া দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবায়ী সাতমাইল পশুহাট, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ, ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্ব বৃহৎ বেলতলা আম বাজারসহ সার্বিক বিষয় চিন্তা করে বাইপাস সড়ক নির্মাণের চিন্তা করা হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে হাইওয়ে রোডগুলো অতি জনবহুল চলাচলের স্থান বাদ দিয়েই বাইপাস সড়ক নির্মাণ হয়।

সরেজমিনে একটি জরিপে দেখা গেছে, বাগআঁচড়া এলাকার ৮০ ভাগ ব্যাবসায়ী ও এলাকার সাধারণ জনগণ জামতলা টু বেলতলা বাইপাস সড়ক নির্মাণে সাধুবাদ জানালেও খুশি নয় সুবিবাদী মানববন্ধনের নেতৃত্ব দেওয়া ঐ মহলটি। কারণ তাদের মাথায় ব্যাংক লোনের বোঝা ও অতিরিক্ত লোভ।

স্থানীয় কয়েকজন জানান, যশোর- সাতক্ষীরা মহাসড়ক ঠিক রেখে যদি বাইপাস সড়ক নির্মাণ হয় তাহলে বাগআঁচড়া বাজার এলাকার যেমন শোভা বৃদ্ধি হবে, তেমনি বাইপাস সড়কের পাশে গড়ে উঠবে বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিনোদন কেন্দ্র, যেখানে কর্মসংস্থান হবে এলাকার অনেক বেকার যুবকের।

এমতাবস্থায় তিলকে তাল বানিয়ে নিজের আখের গোছাতে মানববন্ধনের নামে অযাচিত জ্বল ঘোলা করার পায়তারা করছে একটি স্বার্থান্বেষী মহল। যা মোটেও কাম্য নয় বলে মনে করেন এলাকার সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক