মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ার মহিষাকুড়ায় নির্মাণাধীন মসজিদে সহযোগিতার আবেদন

দুনিয়ায় আল্লাহর মনোনীত কিছু ঘর আছে, যেখানে বান্দা মহান আল্লাহর কুদরতি পায়ে সিজদাবনত হয়; আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। সেখানে প্রবেশ করলে মুমিনের মন আল্লাহর ভালোবাসার সৌরভে প্রশান্ত হয়ে যায়। সেখানে মুমিনরা মহান আল্লাহর সঙ্গে কথোপকথনে লিপ্ত হয়। সেটি পৃথিবীর শ্রেষ্ঠ স্থান।

এমন একটি শ্রেষ্ঠ স্থান মসজিদ শার্শার বাগআঁচড়া মহিষাকুড়া পশ্চিম পাড়ায় নির্মান কাজ শুরু হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি লিয়াকত আলী মোল্লা জানান, দীর্ঘ এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে নামাজ পড়তে যেতে হতো বাগআঁচড়া মহিষাকুড়া পশ্চিমপাড়া গ্রামের ৩/৪শ ধর্মপ্রান মানুষের। গ্রামের ধর্মপ্রান মানুষের এমন ভোগান্তির কথা চিন্তা করে ঐ গ্রামের মৃত হাজ্বী মোনাজাত মোল্লা সিদ্ধান্ত নেন নিজের জমি দান করবেন একটি মসজিদ নির্মানের জন্য। যে মসজিদে গ্রামের ধর্মপ্রান মানুষ নামাজ পড়বে দু’পা হেটে। যাতে ঘুচবে দুরের মসজিদে নামাজ পড়ার ভোগান্তি। করলেনও তাই জমি দান। সর্বশেষ গ্রামবাসীর সহযোগিতায় মসজিদটি নির্মান কাজ শুরু হয়েছে। যার খরচ ব্যয়বহল ও বড় বাধা অর্থ- জানান লিয়াকত আলী মোল্লা।

এমন পরিস্থিতিতে সমাজ, দেশ ও বিদেশের সকল ধর্মপ্রান মুসলমান নর-নারীর কাছে দান সদগার আহব্বান করেছেন মসজিদ কমিটি।

গ্রামবাসি ইকরামুল জানান, আমাদের পশ্চিম পাড়া থেকে এক কিলোমিটার বালুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদে পায়ে হেটে যেতে সময় ৩০/৪০ মিনিট। অন্যদিকে মহিষাকুড়া জামে মসজিদে হেটে সময় লাগে ২০/৩০ মিনিটি। যেটা আমাদের ধর্মপ্রান মানুষের জন্য খুবই কষ্টকর। পশ্চিমপাড়ায় এই মসজিদটা পুর্ন নির্মান হলে আমরা এখানে সহজ ভাবে নামাজ আদায় করতে পারবো।

তাই মসজিদ নির্মানের জন্য প্রধানমন্ত্রীসহ দেশ ও বিদেশের সকল ধর্মপ্রান মানুষের কাছে দান সদগা হিসেবে নগদ অর্থের আহব্বান করেছেন এলাকাবাসি।

মসজিদের দান হিসেবে টাকা পাঠানোর ঠিকানা:

লিয়াকত আলী মোল্লা (সভাপতি)
মহিষাকুড়া পশ্চিমপাড়া বাইতুননুর জামে মসজিদ
বাগআঁচড়া, শার্শা, যশোর।
বিকাশ নং: ০১৯৯৬৮৬৫৪৮৩

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের