রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় কুড়িয়ে পাওয়া সেই নবজাতক গেলো নিঃসন্তান দম্পতির ঘরে

যশোরের শার্শার বাগআঁচড়ায় রাস্তার পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করার পর বিকেলে তাকে এক নিঃসন্তান দম্পত্তির জিম্মায় দেওয়া হয়েছে।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের মেম্বর আবু তালেব বলেন, বৃহস্পতিবার সকালে বাগঁআচড়া পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে আব্দুর রাজ্জাকের মিলের পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়েছে। তাকে কে বা কারা রাস্তার পাশে ফেলে রেখেছে তা এখনও জানা যায়নি।
এ ঘটনা বাগঁআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার বিশ্বাসকে জানানো হয়েছে।

চেয়ারম্যান বকুল আরো বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শিশুটিকে আপাতত সহিদুলের হেফাজতে রাখা হয়েছে।
বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শার্শা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম ও সমাজসেবা অফিসার আব্দুল ওহাবের উপস্থিতিতে নবজাতকটিকে আলী কদর ও রুবিনা খাতুন নামে এক নিঃসন্তান দম্পতির জিম্মায় দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক