রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের কর্মসূচী ঘোষণা

যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা শুক্রবার সকালে পৌর সভায় অনুষ্ঠিত হয়েছে।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় শোক দিবসের কর্মসূচী ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে ১৫ আগস্ট পৌরসভার সকল মসজিদে বাদ আসর দোয়া মাহফিল, মন্দির, গীর্জা ও প্যাগোটায় প্রার্থনা, ৩১ আগস্ট পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন।

প্রস্তুতিসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ১ নং ওয়ার্ডের সভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, ২ নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ৩ নং ওয়ার্ডের সভাপতি মশিয়ার রহমান, ৪ নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৬ নং ওয়ার্ডের সভাপতি মনোয়ার হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক বজলুর রহমান, ৭ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল আজিজ, ৮ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ৯ নং ওয়ার্ডের সভাপতি রমজান আলী মোড়ল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গাজী, পৌর যুবলীগের সভাপতি কার্ত্তিক সাহা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক