রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিক্রম দোরাইস্বামী। বর্তমানে তিনি হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বিক্রম দোরাইস্বামী দায়িত্ব পালন করছেন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি এ পদে যোগদান করবেন।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) বিজয় ঠাকুর চাকরি থেকে অবসর নেবেন। গত বছর ১ মার্চ ঢাকায় আসেন রীভা গাঙ্গুলি দাশ। এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন হর্ষ বর্ধন শ্রিংলা।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বিক্রম দোরাইস্বামী। এর আগে দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার (বিএম) বিভাগের যুগ্ম সচিব ছিলেন।
এক সূত্র থেকে জানা গেছে, ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা ছিলেন বিক্রম দোরাইস্বামী।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল