বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় ট্রাকের ধাক্কায় ভ‍্যান যাত্রী নিহত

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় কওছার আলী (৯০) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বাগআঁচড়া স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ই এপ্রিল) সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার বাগআঁচড়া বেলতলা মুড়ির মিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কওছার আলী পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার নাভারন ঘোডাউন কলোনি পুর্ব পাড়া গ্রামের কালু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে কওছার আলী বাড়ী যাওয়ার জন্য ভ্যানযোগে তার জামাইয়ের বাড়ী থেকে সোনাবাড়ীয়াই যাচ্ছিলো। পথিমধ্যে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেলতলা মুড়ির মিল নামক স্থানে পৌঁছালে সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০২৯২৮) ভ্যানের পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে কওছার আলী ও ভ্যানচালক সাহেব আলী পাকা রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্নক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাগআঁচড়া একটি ক্লিনিকে ভর্তি করে। এতে কওছারের অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে নাভারন হাইওয়ে থানা পুলিশের (ওসি) মঞ্জুরুল ইসলাম জানান, একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে হাসপাতালে একজন নিহত হয়েছে।অপরজন চালক মারাত্নক আহত হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক আছেন। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক