শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়া বাজারে চুরি, নগদ টাকা না পেয়ে আসবাবপত্র ভাংচুর!!

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের মেহেরুন্নেছা প্লাজার শাহরিয়ার এন্টারপ্রাইজ ও সামি এন্টারপ্রাইজে চুরি হয়েছে।

বুধবার রাতে দু’টি দেকানের পেছনের ভেন্টিলেটর ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে চুরি করে বলে জানা যায়।

শাহরিয়ার এন্টার প্রাইজের মালিক মনিরুজ্জামান লাল্টু জানান, রাত আড়াইটার পরে তার দোকানের সিসিটিভি বন্ধ হয়ে যায় এবং দু’ঘন্টা পর তা সচল হয়।

তিনি বলেন, রাত আড়াইটার পরেই চোরেরা সিসিক্যামেরা বন্ধ করেই দোকানের পেছনের গ্রীল ও এ্যাবজাষ্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা অফিসঘরে ঢুকতে না পেরে মালামাল তছনছ ও ভাংচুর করে বলে জানান। তবে তারা নগদ টাকা নিতে পারেনি।

সামি এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, চোরেরা পেছনের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে নগদ ৭ হাজার টাকা নিয়ে গেছে। যাবার সময় দোকানের আসবাবপত্র ভাংচুর করে ও মালামাল ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়।

বাজার কমিটির সেক্রেটারি মেম্বর শরিফুল ইসলাম বলেন, চুরির খবর পেয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুলের সভাপতিত্বে জরুরী মিটিং করা হয়েছে। সেখানে ৫ জন নতুন নৈশপ্রহরী নিয়োগের স্বীদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে বাজারে ৮ জন নৈশপ্রহরী কর্মরত আছেন।

এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন. এধরনের কোন খবর আমাদের কাছে আসেনি।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান