রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মুরারীকাটি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে তুলশীডাঙ্গা

কলারোয়ার মুরারীকাটিতে ফুটবল টুর্নামেন্টে লাঙ্গলঝাড়া ফুটবল দলকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তুলশীডাঙ্গার সাইফুল ফুটবল দল।

বুধবার (২৩সেপ্টেম্বর) বিকালে কলারোয়া মুরারীকাটি ফুটবল মাঠে ৮দলীয় বন্ধু চিরন্তন ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলার প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে গোলশুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের ২মিনিটে লাঙ্গলঝাড়া ফুটবল দলের ৭নম্বর জার্সীধারি খেলোয়াড় ইমরান গোল করে দলকে এগিয়ে নেন। ২০ মিনিটে তুলশীডাঙ্গার ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় মিঠু গোল করে দলকে সমতায় ফেরান। ২৪মিনিটে তুলশীডাঙ্গার ৭নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে ব্যবধান বাড়ান। ২৮মিনিটে তুলশীডাঙ্গার ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় মিঠু নিজের ২য় এবং দলের ৩য় গোল করে শেষ পর্যন্ত নিজেদের জয় নিশ্চিত করে।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় মিঠু।

ধারাবিবরণীতে ছিলেন জিএম জাহাঙ্গীর আলম, আলী আহমাদ ও লুষার।

খেলাটি পরিচালনা করেন মোশারাফ হোসেন। তাকে সহযোগিতা করেন সাইদুর ও আবু সাঈদ।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, বন্ধু চিরন্তন এর সভাপতি শেখ শাহিনুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক শেখ সালাহউদ্দীন সাগর, মাস্টার আহসান উল্লাহ, ক্রীড়াপ্রেমি আল আমিন, সোহাগ, আমিনুর, রিয়াজ, আব্দুস সাত্তার, আলফাজ, জাবিদ, আলী, বাপ্পি, জয়, ইমন, আয়ুব আলী, সবুজ, সাইফুল প্রমুখ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে একই মাঠে ২য় সেমিফাইনাল খেলায় আলাইপুর ফুটবল দল বনাম ঝিকরার ইমাম ফুটবল দল পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত