সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাটকেখালীতে শ্মশানের জমি উদ্ধারের দাবিতে ভূমিহীন সভা অনুষ্ঠিত

বাটকেখালীতে শ্মশানের জমি উদ্ধারের দাবিতে ভূমিহীন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌর ৫ নং ওয়ার্ড ভূমিহীন সমিতির আয়োজনে বাটকেখালী সার্বজনীন গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মন্দিরের উপদেষ্টা মিন্টু সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা রঘুনাথ খাঁ। জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি শিহাবউদ্দীন, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমান, দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌরপদ দাশ, বাংলাদেশ খ্রিস্ট্রান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক পৌল সাহা, ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সহ-সভাপতি দিলীপ কুমার, সাধারণ সম্পাদক মাহফুজা খাতুন। এ সময় স্বপন কুমার দাস, বিদায় দাস, ভীম কুমার দাস, গুরুপদ দাস, অরেবিন্দু দাস, অশেক দাস সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের ১০ টি গ্রামের মধ্যস্থলে মহাশ্মশানের জন্য (১৬০৯ দাগে ৩২ শতক ও ১৬১০ দাগে ৩১ শতক সহ মোট ৬৩ শতক) নির্ধারিত জায়গায় বহু পূর্ব হইতে অদ্যবধি মরদেহ পোড়ানো এবং ধর্মীয় পূজা পার্বন অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের ফলে প্রতিনিয়ত স্থানীয় ভূমিদস্যুরা প্রশাসনের সহযোগিতায় সংখ্যালঘু হিন্দু-সম্প্রদায়ের উপর জুলুম, নির্যাতন এবং ধর্মীয় অনুষ্ঠানে বাঁধার সৃষ্টি করছে। এছাড়াও মহাশ্মশানের কিছু জায়গা ওই ভূমিদস্যুরা দখল করে নেওয়ায় মরদেহ সৎকারের কাজ ও পূজা পার্বনাদি সঠিকভাবে সমাধান করা সম্ভব হচ্ছে না। এমতাবস্তায় ওই শ্মশানের জমি ভূমিদস্যুদের কবল হতে উদ্ধার করে দ্রুত শ্মশান কমিটির কাছে হস্তান্তর করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন