শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় প্রস্তুতি সভা

সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি’র উদ্যোগে দলটির 9প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পশুহাট মোড়স্থ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদকের ভবনের ২য় তলায় দলীয় অস্থায়ী অফিসে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, ‘বাংলার রাখাল রাজা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সেই গণতন্ত্র আজ ভুলন্ঠিত। মানুষের মৌলিক স্বাধীনতা আজ জেলখানায় বন্দি। আশা করি খুব শিগগিরই দেশে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে।’

‘উপজেলা ও পৌর বিএনপি এবং এর অংঙ্গসংগঠনের উদ্যোগে আগামি ৩০মে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে’ বলে প্রস্ততি সভায় জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সহ.সভাপতি সাবেক অধ্যক্ষ রইছউদ্দিন।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক বি এম আফজাল হোসেন পলাশ, সদস্য হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহজালাল আহমেদ সাজু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শামিমুর রহমান দোয়েল, রোহান, ওমর খৈয়াম বাবু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন