বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘূর্ণিঝড় ইয়াস: ভোমরার হাড়দ্দহা বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত।। পরিদর্শনে এমপি রবি

সাতক্ষীরায় প্রলংকারী ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ইছামতি নদীর প্রবল জোয়ারে প্লাবিত হয়েছে হাড়দ্দহা গ্রাম। ক্ষতিগ্রস্থ ও ঝুকিপূর্ণ এবং ভাঙ্গনকবলিত হাড়দ্দহা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
তিনি বুধবার (২৬ মে) বিকালে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাড়দ্দহা গ্রামে ৫টি পয়েন্টে ক্ষতিগ্রস্থ ও ঝুকিপূর্ণ এবং ভাঙ্গনকবলিত হাড়দ্দহা বেড়ি বাঁধ এলাকা ঘুরে দেখেন এবং এলাকাবাসীর সাথে
কথা বলেন।
এসময় তাৎক্ষনিক সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে হাড়দ্দহা’র ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রুত সংস্কারের নির্দেশনা দেন।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে জোয়ারের পানিতে ইছামতি নদীর বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়ে বেড়ি বাঁধ ছাপিয়ে পানি গ্রামের ভিতর প্রবেশ করলে এলাকাবাসী তৎক্ষণাত বাঁধ সংস্কার করে পানি বন্ধ করে। পরে আরো ১টি পয়েন্টে বাঁধ ভেঙ্গে হাড়দ্দহা গ্রামে পানি প্রবেশ করেছে। জোয়ারের পানিতে ফসলী জমি, মৎস্য ঘের ও বসত বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ভোমরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু ও ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা