শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির যুগ্ম মহাসচিব আলালকে গ্রেফতারের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

বুধবার সন্ধায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি কার্যালয়ে এসে শেষ হয়। এসময় আলালকে গ্রেপ্তারের দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এরপর পার্টি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুরুচিপূর্ণ কটুক্তি করছে আমরা সাতক্ষীরা জেলা ছাত্রলীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রূপকার। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এতে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এজন্য আলালসহ বিএনপি নেতারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিসহ নানা ঘৃণ্য কাজ অব্যাহত রেখেছে। এসব ঘৃন্যকাজ ছাত্রলীগ কখনও মেনে নেবে না। আমরা কটুক্তিকারী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক তাওহিদ হাসান, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল, সাবেক পৌর ছাত্রলীগ নেতা রাতুলসহ সদর, পৌর, কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস