বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে : সাবেক এমপি হাবিব

অহিদুজ্জামান খোকা ও রাসেল হোসেন: সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকালে হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির আয়োজনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কেঁড়াগাছী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য তৌহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, জনগণ হাসিনার দুঃশাসনকে বাংলাদেশ থেকে বিতারিত করেছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করতে সংঘবদ্ধভাবে জিয়াউর রহমানের আদর্শ আর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে হবে।

ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন- ঐক্যবদ্ধ, একতা, শৃঙ্খলা সম্মিলিত প্রচেষ্টা ও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের জন্য ভোট চাইতে হবে।

তিনি আরো বলেন, ধানের শীষে ভোট দিবেন। আগামি দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর আমরা দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো ইনশাল্লাহ। এজন্য সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী।
তিনি বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে কলারোয়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা আশরাফুজ্জামান মন্টু, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, কৃষক দল নেতা মাস্টার মনিরুজ্জামান মনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন