রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএসএফের অস্ত্র ভারতে ছিনতাই! সাতক্ষীরায় অস্ত্রসহ যুবক আটক

সাতক্ষীরায় রাইফেলসহ রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধার অস্ত্রটি ভারতে বিএসএফের ছিনতাই হওয়া অস্ত্র কিনা সেটা যাচাই চলছে। তবে স্থানীয় সূত্র বলছে অস্ত্রটি ভারতীয় বিএসএফ’র।

রানা সদর উপজেলার নারানজোল গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর ঢালীপাড়ায় স্থানীয় জনগণের হাতে আটক হয় ওই যুবক। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগজিন ছাড়াও ভারতীয় রাইফেল (নাম্বার ২৪৩) উদ্ধার করা হয়।

এদিকে ওই যুবকের দাবি, অস্ত্রের বিষয়ে সে কিছুই জানে না। শুধুমাত্র এক হাজার টাকার বিনিময়ে এটি পাটকেলঘাটায় আজাহারুলের বাড়ি পৌঁছে দেয়ার কথা ছিল তার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানান, ইমরান ও জুলফিকার নামের দুই ব্যক্তি তার কাছে অস্ত্রটি দিয়ে সাতক্ষীরায় পৌঁছে দেয়ার বিনিময়ে এক হাজার টাকা দেন। তবে অস্ত্রটি ভারতের ঘোজাডাঙ্গা ক্যাম্পের নারী বিএসএফের কাছ থেকে ছিনতাই হওয়া কিনা সে জানে না।

এদিকে, স্থানীয়রা বিজিবিকে খবর দিলে অস্ত্রসহ তাকে নিয়ে যায় তারা।

অস্ত্রটি বিএসএফের ছিনতাই হওয়া অস্ত্র কিনা তা যাচাই করছে বলে জানিয়েছেন বিজিবির ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক (সিও) লে.কর্নেল আল মাহমুদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়ার সামছুর রহমানের রাইস মিলের পাশ থেকে তাকে আটক করা হয় নাম রানা কে।

আলীপুর ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকি জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রানা নামের এক ব্যক্তি খানপুর মোড় দিয়ে ঢালীপাড়ায় ঢোকার সময় সামছুরের রাইস মিলের সামনে স্থানীয় কয়েকজন যুবকের সন্দেহ হয়। তার কোমরে জড়ানো গামছার মধ্যে একটি অস্ত্র দেখতে পেয়ে তাকে দাঁড়াতে বললে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাকে ধরার পর গামছায় মোড়ানো একটি বিদেশী এসএলআর সদৃশ্য জিনিস দেখা যায়। পরে তাকে মারধর দিয়ে ঢালীপাড়া মোড়ে আটকে রাখা হয়। পুলিশ যাওয়ার আগেই বাঁকাল চেকপোস্টের বিজিবি সদস্যরা অস্ত্রসহ ওই ব্যক্তিকে বিজিবি’র ৩৩ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে যায়।

তবে স্থানীয় একটি সূত্র জানায়, সম্প্রতি ভোমরা সীমান্তের বিপরীতে বিএসএফের একটি অস্ত্র খোয়া যাওয়া নিয়ে কয়েকদিন আগে তোলপাড় হয়। এটি সেই অস্ত্র কিনা সেটা বিজিবি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান, অস্ত্রসহ এক ব্যক্তিকে জনতা আটক করে রেখেছে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ যেয়ে জানতে পারে ওই ব্যক্তিকে বিজিবি নিয়ে গেছে। অস্ত্রসহ আটককৃত যুবক সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য: ১০ মে অস্ত্রটি ছিনতাই হওয়ার পর সাতক্ষীরা বিজিবির অধিনায়ক জানিয়েছিলেন, বিএসএফের একটি অস্ত্র হারিয়ে গেছে বলে দাবি করেছে তারা। বর্তমানে বিএসএফ ওদের বর্ডারে অপারেশন চালাচ্ছে। আমাদের এখানেও অপারেশন চালানোর অনুরোধ করেছে। আমাদের সীমান্ত এলাকায় অস্ত্রটি তল্লাশি করছি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক